Saturday, April 4, 2026

এশিয়ান কাপের পরেই ভারতীয় ফুটবলকে বিদায় জানাতে পারেন সুনীল ছেত্রী

Date:

Share post:

ইতিহাস গড়ার সামনে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী।কারণ, তিনি ভারতীয় ফুটবলার হিসেবে তৃতীয়বার কোনও মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন।এর আগে ২০১১ এবং ২০১৯ সালে তিনি এই টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন। ২০২৪ সালে তিনি আরও একবার এই টুর্নামেন্টে খেলতে চান। এবারের এএফসি এশিয়ান কাপের ভারতের গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, সিরিয়া এবং উজবেকিস্তান।
৩৯ বছর বয়সেও সুনীল ছেত্রী আজও ভারতীয় ফুটবল দলে নিজের সেরা পারফরম্যান্স উজাড় করে দেন। আজও দেশের অন্যতম সেরা ফুটবলার তিনি। তবে এটাও ঠিক যে সুনীল ছেত্রী তাঁর বর্ণাঢ্য ফুটবল কেরিয়ারের একেবারে শেষ লগ্নে এসে দাঁড়িয়েছেন।
ওয়াকিবহালমহলের মত, এএফসি এশিয়ান কাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করতে পারেন সুনীল ছেত্রী। এই ব্যাপারে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক জানিয়েছেন, যদি ভারতীয় ফুটবল দল ২০২৬ যোগ্যতা অর্জনকারীপর্বে অংশগ্রহণ করতে না পারে, তাহলে এই টুর্নামেন্টকেই তাঁর কেরিয়ারের শেষ বলে ধরে নেওয়া যেতে পারে।

সুনীল জানিয়েছেন, এই প্রথমবার আমাদের সামনে বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের তৃতীয় রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে। সেটা ভারতীয় ফুটবল দলের কাছে অবশ্যই একটা ইতিহাস হবে। আপাতত আমাকে ভারতীয় ফুটবল দলের খুবই দরকার।সেইসঙ্গে তিনি আরও বলেন, ‘ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে তৃতীয় রাউন্ডে ওঠার আগে এশিয়ান কাপে ভালো পারফরম্যান্স করা খুবই দরকার। আমরা সেরা তিনটে দল খেলছি। সিরিয়াকে সরিয়ে রাখলেও উজবেকিস্তান এবং অস্ট্রেলিয়াকে আমরা যথেষ্ট সমীহ করি।’বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বের দ্বিতীয় রাউন্ডে ফুটবল দল দুর্দান্ত পারফরম্যান্স করেছিল। কুয়েতের বিরুদ্ধে তারা ঐতিহাসিক জয়লাভ করে। কাতারের বিরুদ্ধে হেরে গেলেও, ভারতীয় ফুটবল দল তৃতীয় রাউন্ডে ওঠার যোগ্য দাবিদার। আগামী মার্চ মাসে আফগানিস্তানের বিরুদ্ধে জোড়া ম্যাচ খেলতে হবে ভারতীয় ফুটবল দলকে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...