Friday, April 3, 2026

নতুন বছরে ফের রাজ্যে জাঁকিয়ে শীত! কবে নামবে তাপমাত্রা? বড় আপডেট হাওয়া অফিসের

Date:

Share post:

নতুন বছরের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও বঙ্গে শীতের (Winter) দেখা নেই। মাঝে তাপমাত্রা (Temperature) সামান্য কমলেও শীত (Winter) সেভাবে জাঁকিয়ে পড়েনি রাজ্যে। তবে আগামী কয়েক দিনে রাজ্যজুড়ে তাপমাত্রা অনেকটাই কমতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Office)। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৪ ঘণ্টা পর থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টা পর রাজ্য জুড়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। পাশাপাশি বুধ এবং বৃহস্পতিবার দার্জিলিং জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। এদিকে বুধবারই হাওয়া অফিস সাফ জানিয়েছে, শুক্রবার থেকেই পারদ পতন শুরু হবে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বত্র এই মুহূর্তে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ বা ৩ ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় এই তাপমাত্রা স্বাভাবিক বা তারও সামান্য নীচে নামার সম্ভাবনা রয়েছে।

তবে তাপমাত্রা কমার পাশাপাশি, কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে পারে রাজ্যের একাধিক জেলায়। বুধ এবং বৃহস্পতিবার বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলা ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে পারে। এই চারটি জেলা ছাড়াও রাজ্যের অন্যান্য জেলায় কমবেশি কুয়াশা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

 

 

 

 

Related articles

Justice for Rahul: নাগরিক মিছিলে নেই আর্টিস্ট ফোরাম, পথে নামবে ইমপা-ফেডারেশন!

শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Banerjee)। অভিনেতার আকস্মিক পরিণতিতে টলিউডের অন্তরে একগুচ্ছ...

এনআরএস-এর CCU-তে ভেঙে পড়ল ছাদের চাঙড়! অল্পের জন্য রক্ষা রোগীদের

এনআরএস হাসপাতালে (NRS Hospital) ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (CCU)- এই হঠাৎ ভেঙে পড়ল ছাদের অংশ!মুহূর্তের মধ্যে বড়সড় বিপর্যয় এড়ানো...

মোদিকে ভয় পেলে দেশের জন্য লড়বে কীভাবে? AAP-রাঘব দড়ি টানাটানি প্রকাশ্যে

রাজ্যসভার ডেপুটি দলনেতার পদ থেকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিলেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। আপের প্রধানের উদ্দেশে...

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...