Tuesday, June 23, 2026

লাইভ শো চলাকালীন আচমকাই টিভি চ্যানেলে দু.ষ্কৃতী হা.মলা! জরুরী অবস্থা জারি ইকুয়েডরে

Date:

Share post:

লাইভ শো (Live Show) চলাকালীনই ভয়ঙ্কর কাণ্ড ঘটল দক্ষিণ আমেরিকার ইকুয়েডরে (Ecuador)। একটি টেলিভিশন চ্যানেলের স্টুডিয়োয় সটান ঢুকে পড়ে হামলা চালাল বন্দুকবাজরা। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার মাস্ক পরে বেশ কয়েকজন বন্দুকবাজ অন এয়ার শো-তে ঢুকে পড়ে। শোয়ের যারা অতিথি ছিলেন, তাদের মাথায় বন্দুক ঠেকিয়ে মাটিতে বসানো হয়। পাশাপাশি অ্যাঙ্করকে করজোড় আবেদন করতে শোনা যায়, “প্লিজ আমাদের মারবেন না, গুলি করবেন না”। এরপরই সরাসরি সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।

মঙ্গলবার দেশের অন্যতম শক্তিশালী অপরাধী গোষ্ঠীর সদস্যরাই টেলিভিশন চ্যানেলে হামলা চালানো হয়। সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীকে হত্যার হুমকিও দেওয়া হয়েছে ওই গোষ্ঠীর তরফে। উল্লেখ্য, গত সোমবার থেকেই লাতিন আমেরিকার ওই দেশে জরুরি অবস্থা জারি হয়েছে। আপাতত তার মেয়াদ ৬০ দিন। সে দেশের কুখ্যাত অপরাধী জেল ভেঙে পালানোর পরেই প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া দেশে জরুরি অবস্থা জারি করেন। তারপরেই ঘটল এই চরম ঘটনা। পাশাপাশি একাধিক পুলিশকর্তাকেও দুষ্কৃতীরা অপহরণ করে বলে খবর।

মঙ্গলবার সরকারি টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠান চলছিল। সেই সময় কালো হুডি পরিহিত কয়েক জন সশস্ত্র দুষ্কৃতী অস্ত্রশস্ত্র নিয়ে গুয়াইয়াক্যুইল শহরে চ্যানেলের স্টুডিয়োয় ঢুকে পড়ে। চ্যানেলটিকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। সেই সময় চ্যানেলের লাইভ সম্প্রচার চলছিল। তাতে বেশ কিছু গুলি চলার মতো আওয়াজও পাওয়া যায়। কিন্তু স্টুডিয়োয় গুলি চলেছে কি না তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, টিভি চ্যানেলে হামলার ঘটনায় কেউ হতাহত হননি। পুলিশ ১৩ জন দুষ্কৃতীকেই গ্রেফতার করে ফেলেছে বলেও দাবি করা হয়েছে। কিন্তু কী কারণে টিভি চ্যানেলে হামলা তা এখনও পরিষ্কার নয়।

 

 

 

 

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...