Tuesday, June 23, 2026

মালদহে ভোররাতে দুঃসাহসিক ডাকাতি, আগ্নেয়াস্ত্র নিয়ে শিক্ষকের বাড়িতে চড়াও ৭ দুষ্কৃতী!

Date:

Share post:

জানলা ভেঙে দুঃসাহসিক ডাকাতির ঘটনা মালদহের (Maldah )বৈষ্ণবনগরে। ভোর পৌনে তিনটে নাগাদ স্থানীয় স্কুলের প্রধান শিক্ষকের বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করেন ৭ দুষ্কৃতী। বাড়ির লোকেদের বেঁধে রেখে প্রায় দু’ঘণ্টা ধরে লুটপাঠ চালানো হয় বলে অভিযোগ। দশ ভরি সোনার গয়না, নগদ দেড় লক্ষ টাকা এবং কয়েকটি মোবাইল নিয়ে চম্পট দেন দুষ্কৃতীরা। প্রত্যেকেই মাস্কে মুখ ঢেকে এসেছিলেন বলে বাড়ির লোকেরা থানায় জানিয়েছেন। তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ (Baishnabnagar Police Station)।

মালদহের পাশাপাশি উত্তর দিনাজপুরের ডালখোলার সাহাসরা গ্রামে দুটি বাড়িতে ডাকাতির খবর মিলেছে। বাধা দিতে গেলে পাঁচজন গুরুতর জখম হন। বাড়ির আশপাশের এলাকা থেকে বেশ কয়েকটি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...