Wednesday, June 24, 2026

ইউটিউবে মা ও শিশু সংক্রান্ত ‘অশালীন’ ভিডিও, কড়া পদক্ষেপ কেন্দ্রের

Date:

Share post:

নানান বিষয় নিয়ে ইউটিউবে আপত্তিকর ভিডিও পোস্ট করার প্রবণতা বাড়ছে । এবার সেই তালিকায় নয়া সংযোজন মা ও শিশু সংক্রান্ত ‘অশালীন’ ভিডিও। যা নিয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্র। জাতীয় শিশু অধিকার কমিশন তলব করল জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের ভারতের পাবলিক পলিসি প্রধানকে। আগামী ১৫ জানুয়ারি কমিশনের সামনে হাজির হতে বলা হয়েছে ইউটিউবের ওই আধিকারিককে।
এরই পাশাপাশি ‘আপত্তিকর’ চ্যানেলেগুলির তালিকা সঙ্গে নিয়ে আসতে বলা হয়েছে। ওয়াকিবহাল মহলের মত, ওই তালিকা যাচাই করে বেশ কিছু চ্যানেলকে নিষিদ্ধ করবে কেন্দ্র। এমনকী আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে।

জানা গিয়েছে , জাতীয় শিশু অধিকার কমিশনের প্রধান প্রিয়াঙ্ক কানুনগো চিঠি পাঠিয়েছেন ইউটিউবের ভারতে নিযুক্ত পাবলিক পলিসি প্রধান মিরা চ্যাটকে। ওই চিঠিতে বলা হয়েছে, ইউটিউবে মা ও শিশু সংক্রান্ত ‘অশালীন’ ভিডিওগুলি নিয়ে উদ্বিগ্ন এবং বিরক্ত কমিশন। ওই ভিডিওগুলিতে শিশুর অধিকার লঙ্ঘিত হয়েছে। ঠিক কী দেখানে হয়েছে ভিডিওগুলিতে?এই বিষয়ে প্রিয়াঙ্ক বলেন, কমিশন চিহ্নিত করেছে সেই সমস্ত ভিডিওকে যেখানে শিশুর অধিকার লঙ্ঘন হয়েছে। মা ও শিশুর ঘনিষ্ঠ দৃশ্য, চুম্বন ইত্যাদি রয়েছে ভিডিওগুলিতে। যা শিশুকে যৌন হেনস্তায় পকসো আইন লঙ্ঘিত হচ্ছে। তিনি আরও বলেন, ইউটিউবকে বিষয়ে ব্যবস্থা নিতে হবে। অপরাধীরা জেলে যাবেন। এই ধরনের ভিডিওর বাণিজ্যিকরণ পর্ণ বিক্রির মতো কাজ।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...