Wednesday, June 24, 2026

আফগানিস্তানে কম্পনের জের! ফের কেঁপে উঠল দিল্লি, কাশ্মীর-সহ উত্তরাঞ্চল

Date:

Share post:

ফের কেঁপে উঠল রাজধানী শহর। বৃহস্পতিবার বেলার দিকে আচমকাই কম্পন অনুভূত হল দিল্লিতে। তবে শুধু রাজধানী শহরই নয় এদিন জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলাও ভূমিকম্পে কেঁপে ওঠে বলে খবর। পাশাপাশি বাদ যায়নি আফগানিস্তানও। এদিন হিন্দুকুশে বড়সড় ভূমিকম্প হয়েছে বলে খবর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.১। পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছে, লাহোরে কম্পন অনুভূত হয়েছে। যার প্রভাব পড়েছে পাকিস্তান-সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে। তবে এদিন ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুলের ২৪১ কিলোমিটার উত্তর ও উত্তর-পূর্বে হিন্দুকুশ অঞ্চলে।

পাশাপাশি এদিন জম্মু ও কাশ্মীরের পুঞ্চেও অনুভূত হয়েছে কম্পন। কেঁপে উঠেছে পির পঞ্চাল অঞ্চলের দক্ষিণ অংশও। তবে এদিনের আফগানিস্তানে জোরাল ভূমিকম্পের জেরেই প্রভাব পড়ে প্রতিবেশী দেশ পাকিস্তান-সহ ভারতের উত্তরাঞ্চলে। পাকিস্তানের লাহোর ও সংলগ্ন অঞ্চলে জোরাল কম্পন অনুভূত হয়। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা থেকে দিল্লি ও সংলগ্ন অঞ্চল কেঁপে ওঠে। এদিকে সূত্রের খবর, ভারতের রাজধানী শহরে ঘরের সিলিং ফ্যানের পাশাপাশি আসবাবপত্রও কেঁপে ওঠে বলে খবর। যার জেরে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে দিল্লিবাসীর মধ্যে। যদিও শেষ পাওয়া খবর পর্যন্ত, এই ভূমিকম্পে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...