Monday, April 6, 2026

বামেদের মঞ্চ মাতাতে রাজ্যে পা রাখছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ!

Date:

Share post:

আগামী ১৭ জানুয়ারি নিউটাউনে জ্যোতি বসু সেন্টার পর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের শিলান্যাস। বৃহস্পতিবার একথা ঘোষণা করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এই অনুষ্ঠানে ধর্মনিরপেক্ষতা নিয়ে এক আলোচনাচক্রে ভাষণ দেবেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম প্রমুখ। সেখানেই বামেদের তরফে আমন্ত্রণ পেয়ে বাংলায় পা রাখছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। তবে বামেদের অনুষ্ঠানে নীতীশকে আমন্ত্রণ নিয়ে জাতীয় রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে।

লোকসভা নির্বাচনের আগে দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রীর বাংলায় উপস্থিতি রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ন বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’ গঠনে অন্যতম গুরুত্বপূর্ন ভূমিকা ছিল নীতীশ কুমারের। এই জোটে বামেদের পাশাপাশি রয়েছে তৃণমূল। নীতীশের সঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সখ্যতা থাকলেও বাম তৃণমূল বাংলায় ‘চিরশত্রু’। এই অবস্থায় ‘শত্রু’ শিবিরে দাঁড়িয়ে মমতার বন্ধু নীতীশ কী বার্তা দেন সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

উল্লেখ্য, ২০১০ সালে জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য রাজারহাটে পাঁচ একর জমি দিয়েছিল হিডকো। কিন্তু ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর আটকে যায় জমি হস্তান্তর প্রক্রিয়া। এনিয়ে সিপিআইএমের তরফে রাজ্য সরকারের কাছে একাধিকবার অনুরোধ করা হয়। বহু টালবাহানার পর জ্যোতি বসু সোশাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের জন্য রাজারহাটে বরাদ্দ পাঁচ একর জমি হস্তান্তর করে রাজ্য সরকার। সিপিআইএম নেতা রবীন দেবের হাতে জমির প্রয়োজনীয় কাগজপত্র তুলে দেওয়া হয়।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...