Saturday, April 4, 2026

জন্মজয়ন্তীতে স্বামীজিকে শ্রদ্ধা, সিমলা স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তীতে সিমলা স্ট্রিটে গিয়ে স্বামীজিকে শ্রদ্ধা জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার দুপুর ৩ টে ২০ নাগাদ স্বামীজির বাড়ি পৌঁছন অভিষেক। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজা।

প্রতি বছরই এই দিনটিতে স্বামীজিকে শ্রদ্ধা জানাতে তাঁর বাড়ি যান অভিষেক। এবারও তাঁর ব্যতিক্রম হয়নি। এদিন স্বামীজির বাসভবনে পৌঁছে মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর মাল্যদান করেন স্বামীজির মূর্তিতে। মহারাজকে পুষ্পস্তবক দিয়ে পরিয়ে দেন উত্তরীয়। পাল্টা মহারাজও উত্তরীয় পরান অভিষেককে। সেখানে থেকে স্বামীজির বাড়ির শিবমন্দিরে পুজো দেন এবং স্বামীজি, শ্রী রামকৃষ্ণ ও মা সারদার প্রতিকৃতিতে মাল্যদান করেন। এরপর বেশ কিছুক্ষণ মহারাজদের সঙ্গে কথাবার্তা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “১৬২ তম জন্ম জয়ন্তীতে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে মহারাজদের আশীর্বাদ নিয়েছি। প্রার্থনা করেছি, আপামর বঙ্গবাসীর যেন খুব ভালো কাটে নতুন বছর। পাশাপাশি তাঁর মতাদর্শকে প্রেরণা হিসেবে নিয়ে আমরা আগামীদিনে সমাজকে আরও সমৃদ্ধশালী করতে কাজে লাগাতে পারি সেটাই আমাদের পথচলা হোক।” এর পরই বিরোধী দলনেতাকে কটাক্ষ করে অভিষেক বলেন, ”এখানে রাজনৈতিক কথা বলব না। রাজনৈতিক কথা বলা একেবারেই অশোভনীয়, অসমীচীন, দৃষ্টিকটূ। তবে এখানে সকলের আসার অধিকার আছে।” আজ সকালেই স্বামীজির বাড়ি গিয়ে শ্রদ্ধার্ঘ্য জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখান থেকে তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি নিয়ে বিরোধী দলনেতা মন্তব্য করেন।

এরপর তিনি সিমলা স্ট্রিটে বিবেকানন্দর বাড়ি থেকে বেরিয়ে তপসিয়ায় নির্মীয়মান তৃণমূল ভবনে যান। গত বছর, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে তিনি তৃণমূল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। পুরনো ভবন ভেঙে নতুন করে তৈরি হচ্ছে। সেই কাজ কেমন চলছে, তা দেখতেই সেখানে গিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...