Friday, April 3, 2026

নজরে OMR সংস্থা! নিয়োগ মামলায় অতিরিক্ত চার্জশিট পেশ সিবিআইয়ের

Date:

Share post:

প্রাথমিক নিয়োগ মামলায় (Primary Recruitment Case) অতিরিক্ত চার্জশিট (Additional Charge Sheet) পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। শুক্রবার আলিপুর সিজেএম আদালতে ৩০ পাতার একটি চার্জশিট পেশ করে ওএমআর প্রস্তুতকারক সংস্থার (OMR) দুই প্রধানের নাম সিবিআই জানিয়েছে বলে সূত্রের খবর। তবে আগেই স্কুল সার্ভিস কমিশনের (SSC) তিনটি মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। শুক্রবার পেশ করা হল দ্বিতীয় চার্জশিট। আর চার্জশিটে নজর রাখলেই চোখে পড়বে ওএমআর প্রস্তুতকারক সংস্থার দুই প্রধান কৌশিক মাঝি এবং পার্থ সেনের নাম।

উল্লেখ্য, দিনকয়েক আগেই কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে সিবিআই জানিয়েছিল আগামী ১৪ জানুয়ারির মধ্যে তাঁরা প্রাথমিক নিয়োগ মামলায় নিম্ন আদালতে ওএমআর প্রস্তুতকারক সংস্থার দুই প্রধান কৌশিক মাঝি এবং পার্থ সেনের বিরুদ্ধে চার্জশিট জমা দিতে চলেছে। আর সেই পথে হেঁটেই দু’দিন আগেই চার্জশিট জমা দিল সিবিআই।

এদিকে অতিরিক্ত চার্জশিটে নাম প্রকাশ্যে আসা কৌশিক মাঝি ওএমআর প্রস্তুতকারক সংস্থা এস বসু রায় সংস্থার অংশীদার। অন্যদিকে, পার্থ সেন ওই সংস্থারই কর্মচারী বলে খবর। সিবিআই-এর চার্জশিটে অভিযোগ, নিয়োগ মামলায় এই দুজনের সরাসরি যোগাযোগ রয়েছে। পাশাপাশি নিয়োগ মামলায় ৭০০ অযোগ্য চাকরিপ্রার্থীর তালিকা তৈরি করা হয়েছিল। যে তালিকা আদানপ্রদান হয় ওই সংস্থার সঙ্গে। পরে তালিকায় থাকা ৩০০ জনের বেশি অযোগ্য চাকরিপ্রার্থী চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ।

 


Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...