Thursday, June 25, 2026

দিল্লিতে রেকর্ড পারদ পতন! আজই রাজধানী শহরে মরসুমের শীতলতম দিন

Date:

Share post:

শীতের (Winter) কামড়ে কার্যত জবুথবু রাজধানী শহর (Delhi)। নতুন বছরের শুরুতেই ঠাণ্ডার (Winter) দাপটে রীতিমতো বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে শুক্রবার দিল্লির পারদ নেমে গিয়েছে ৩.৯ ডিগ্রি সেলসিয়াসে। মৌসম বিভাগের (IMD) তরফে জানানো হয়েছে এটাই এখনও পর্যন্ত দিল্লিতে মরসুমের শীতলতম দিন। পাশাপাশি আবহাওয়া দফতরের (Weather Office) তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে শুক্রবার রাজধানী শহরের তাপমাত্রা চলতি মরসুমের গড় তাপমাত্রার তুলনায় ৩ ডিগ্রি কম। বিগত ৫ বছরে এটাই দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা।

আইএমডি সূত্রে আরও জানা গিয়েছে, শুক্রবার দিল্লি-এনসিআরেও ঘন কুয়াশার দাপট ছিল। আর সেকারণে বিপর্যস্ত হয় জনজীবন। সূত্রের খবর, এদিন ভোর ৫.৩০ মিনিটে রাজধানী শহরের দৃশ্যমানতা ছিল শূন্য। এদিকে ভারতীয় রেল সূত্রে খবর, এদিনের ঘন কুয়াশার জেরে দিল্লিগামী ২৩টি ট্রেন অনেক দেরিতে চলছে। পাশাপাশি এদিনের আবহাওয়ার কারণে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় দৃশ্যমানতা শূন্যে নেমে এসেছিল। তবে প্রতিকূল পরিস্থিতিতেও বিমান পরিচালনায় বড়সড় কোনও প্রভাব পড়েনি। এদিকে শুক্রবারের আইএমডি বুলেটিনে বলা হয়েছে এদিন সকাল ৮.৩০ টায় আপেক্ষিক আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। তবে আগামী ৫ দিন দিল্লি-সহ উত্তর ভারতে আবহাওয়া পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।

তবে ভারতের আবহাওয়া দফতরের মতে, শুক্রবার রাজধানী দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫.৪ ডিগ্রি সেলসিয়াস কম। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারির মধ্যে পাঞ্জাবের কিছু অংশ, হরিয়ানা ও চণ্ডীগড়ের বিচ্ছিন্ন অঞ্চলে সকালে কয়েক ঘন্টার জন্য ঘন কুয়াশা অব্যাহত থাকবে। আগামী দুই দিনের মধ্যে মধ্য ও পূর্ব ভারতের অনেক এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

 


Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...