Wednesday, June 24, 2026

ডার্বিতে বয়স ভাঁড়িয়ে খেলার অভিযোগে বড় শা.স্তি ইস্টবেঙ্গলের, ৪ বছরের জন্য নির্বা.সিত এক ফুটবলার

Date:

Share post:

ইয়ুথ লিগে অনুর্ধ্ব-১৭-এর ডার্বিতে বয়স ভাঁড়িয়ে খেলার অভিযোগে বড় শাস্তির মুখে পরল ইস্টবেঙ্গল। অনুর্ধ্ব-১৭ ডার্বি ম্যাচে বয়স ভাঁড়ানো হয়েছে বলে ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট। অভিযোগের স্বপক্ষে প্রমাণও দিয়েছিল তারা। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে এবার ব্যবস্থা নিল এআইএফএফ। জানা যাচ্ছে, ভুল ফুটবলার খেলানোর জন্য ৬০ হাজার টাকা জরিমানা সহ শাস্তিস্বরূপ ইস্টবেঙ্গলের কেটে নেওয়া হয়েছে তিন পয়েন্ট।

লাল হলুদ ক্লাবের বিরুদ্ধে শুধু বয়স ভাঁড়ানোর অভিযোগ ছিল না, তাদের বিরুদ্ধে ছিল নাম ভাঁড়ানোরও অভিযোগ। আর সেই কারণেই শাস্তির মুখে পড়ল ইস্টবেঙ্গল ক্লাব। তবে শুধু ইস্টবেঙ্গল ক্লাব নয়, তাদের দলের অনুর্ধ্ব-১৭-র এক ফুটবলারকে ৪ বছরের জন্য নির্বাসনে পাঠাল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। একই সঙ্গে শাস্তি দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকেও। এবারের অনুর্ধ্ব-১৭ লিগের ডার্বি ম্যাচের পরেই এআইএফএফ-এর কাছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নাম এবং বয়স ভাঁড়ানোরও অভিযোগ আনে মোহনবাগান। কারণ অনুর্ধ্ব-১৭ ডার্বিতে টিম লিস্টে এক ফুটবলারের নাম দেখে চমকে যান মোহনবাগান কর্তারা। কারণ, ৬ বছর আগে মোহনবাগানের অনুর্ধ্ব-১৩ দলের হয়ে খেলেছিলেন সেই ফুটবলার। তাহলে ৬ বছর পর তিনি অনুর্ধ্ব-১৭ দলে খেলেন কী করে? এখানেই শেষ নয়। ওই ফুটবলারটি যখন মোহনবাগানে খেলেছিলেন, তখন তাঁর নাম ছিল আরেক। একে তো বয়স বেশি। তার উপর নাম বদল!এরপরই লাল-হলুদের ফুটবলারের বিরুদ্ধে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে অভিযোগ জানায় মোহনবাগান। ডার্বিতে না খেললেও ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চে ছিলেন সেই ফুটবলার। সঙ্গে সঙ্গে ফুটবলারটির সম্পর্কে যাবতীয় নথি সহ নানা তথ্য ফেডারেশনের কাছে জমা দিয়ে অভিযোগ জানায় মোহনবাগান। অনুর্ধ্ব ১৭-এর ডার্বিতে, মোহনবাগানের বিরুদ্ধে না খেললে ফুটবলারটি বেঞ্চে ছিলেন। এছাড়াও লিগের প্রথম ম্যাচে মহমেডানের বিরুদ্ধে খেলেছিলেন।আর তাতেই ক্লাব ও ফুটবলারের সমস্যা আরও বেড়ে যায়। ফেডারেশনের তদন্তে মোহনবাগানের অভিযোগ সত্য প্রমাণিত হয়ে যায়। প্রমাণিত হয় যে নিজের বয়স এবং নাম দুটোই ভাঁড়িয়েছেন ইস্টবেঙ্গলের ওই ফুটবলার।

আরও পড়ুন- এএফসি এশিয়ান কাপের আগে টিম ইন্ডিয়াকে বিশেষ বার্তা নীরজের

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...