Tuesday, March 17, 2026

প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সিকে পৌঁছে দিচ্ছে বিজেপি, ইডি অভিযান নিয়ে কড়া প্রতিক্রিয়া কুণালের

Date:

Share post:

সন্দেশখালি কাণ্ডের মধ্যেই ফের তৃণমূল নেতা-মন্ত্রীদের বাড়ি ইডির অভিযান। শুক্রবার ভোর থেকে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু, বরানগরের তৃণমূল। বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। স্বাভাবিকভাবে, ইডির এই অভিযান যে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ফের তা প্রমাণ হল। রাজনীতিতে না পেরে লোকসভা ভোট যত এগিয়ে আসছে , ততই বিরোধীদের উপর এজেন্সি লেলিয় দিচ্ছে কেন্দ্রের মোদি সরকার।

এদিন শুভেন্দুর প্রসঙ্গ টেনে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, ”রাজনীতিতে পারছে না বিজেপি। তাই এজেন্সি লেলিয়ে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরির চেষ্টা করছে।”

ইডির তল্লাশি অভিযান প্রসঙ্গে এদিন সরাসরি বিজেপিকে অভিযুক্ত করে কুণাল বলেন, “আবার ইডির তল্লাশি এূবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণদিতভাবে। এই পুরো ঘটনা ঘটছে বিজেপির অঙ্গুলি হেলনে। বিজেপির তৈরি করে দেওয়া প্রতিহিংসা রাজনীতির স্ক্রিপ্টের ওপর দাঁড়িয়ে সুজিত বসু, তাপস রায়, সুবোধ চক্রবর্তীদের বাড়িতে রেইড হচ্ছে।”

কুণালের আরও দাবি, “এতে পরিষ্কার বোঝা যাচ্ছে বিজেপি নেতারা তাঁদের প্রতিদ্বন্দ্বীদের লিস্ট এজেন্সিকে পৌঁছে দিচ্ছে এবং তারপরে এজেন্সিকে দিয়ে অভিযানের নামে মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরির চেষ্টা করছে। আসলে বিজেপি রাজননৈতিকভাবে লড়তে পারছে না, তাই কখনও সিবিআই, কখনও এনআইএ কখনও ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করছে।”

এই প্রসঙ্গেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রসঙ্গ টেনে কুণালের দাবি, “সিবিআইয়ের এফআইআর নেম শুভেন্দু অধিকারীর বাড়িতে কেন তল্লাশি চালানো হচ্ছে না। সারদা, নারদায় তো শুভেন্দু অভিযুক্ত।”

আরও পড়ুন – মাথায় হেলমেট হাতে টিয়ার গ্যাস, মন্ত্রী- বিধায়কের বাড়ির সামনে ‘সাবধানী’ সেন্ট্রাল ফোর্স!

 

spot_img

Related articles

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...

রমজান মাসে নারকীয় কাণ্ড, হামলার ঘটনায় গর্জে উঠলেন রশিদ-নবীনরা

রমজানের সময় আফগানিস্তানের হাসপাতালে বোম আক্রমণ পাকিস্তানের। প্রায় ৪০০ জন মানুষ নিহত। দেশের মানুষের এই মর্মান্তিক পরিণতি দেখে...

অপসারিত মিনা বদলি তামিলনাড়ুতে! নন্দিনী চক্রবর্তীকে কোথায় পাঠানো হল?

বিজেপির নির্দেশে প্রশাসনিক রদবদলের সিদ্ধান্ত নিয়ে নির্বাচন কমিশনকে তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার স্বরাষ্ট্র...