Monday, April 6, 2026

লোকসভার রণকৌশল সাজাতে শনিতে বৈঠকে ইন্ডিয়া জোট

Date:

Share post:

আসন্ন লোকসভা নির্বাচনের স্ট্র্যাটেজি ঠিক করতে শনিবার ফের বৈঠকে বসতে চলেছে ইন্ডিয়া জোট। বিজেপিকে ক্ষমতাচ্যুত করার জন্য কী কী এজেন্ডা নেওয়া হবে তা ঠিক করতেই হবে এই বৈঠক। অবশ্য ভার্চুয়ালি বৈঠক সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। রবিবার থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু রাহুল গান্ধীর। তার আগে তড়িঘড়ি এই বৈঠকের সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

ইন্ডিয়া জোট সূত্রে জানা যাচ্ছে, মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। প্রথমত, কোন রাজ্যে কী হিসাবে আসন ভাগাভাগি হবে, সেই বিষয়টি নিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করা হবে। ইতিমধ্যেই বিহারের আসনরফা কার্যত চূড়ান্ত। বাকি রাজ্যগুলির ক্ষেত্রে কী অবস্থান নেওয়া হবে, তা আলোচনার অন্যতম মূল বিষয়। দ্বিতীয়ত, কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে কী কী এজেন্ডা নিয়ে এগোনো হবে, তা নিয়েও হবে আলোচনা। তৃতীয়ত, ইন্ডিয়া জোটের আহবায়ক কে হবেন? তাও চূড়ান্ত হতে পারে এই বৈঠকে। আপাতত আহবায়ক হিসেবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নাম উঠে এসেছে।

উল্লেখ্য, চব্বিশের রোডম্যাপ তৈরি করতে ইতিমধ্যেই একাধিক শহরে বৈঠকে বসেছে ইন্ডিয়া জোটের শরিকরা। শেষবার দিল্লিতে গত মাসে হয়েছিল বৈঠক। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার শেষ মুহূর্তে ভারচুয়াল বৈঠক ডাকা হয়েছে। ফলে তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিনিধি থাকতে পারবেন না বলে শোনা যাচ্ছে। তবে ইন্ডিয়া জোটের বাকি শরিকরা ভারচুয়াল বৈঠকে অংশ নেবে বলেই জানা গিয়েছে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...