Monday, April 6, 2026

স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

আজ ১২ জানুয়ারি, বাংলা তথা দেশের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন (Swami Vivekananda Birth Anniversary)। তরুণ প্রজন্মের আদর্শ মহামানব স্বামীজিকে তাঁর ১৬২ তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। স্বামী বিবেকানন্দের ছবি এবং বেলুড় মঠের ছবি সম্বলিত পোস্টে লেখা হয় “ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে মর্ত্যধূলির ঘাসে ঘাসে”।

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে, স্বামীজীর জন্মদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠান হবে। সেই মতো সকাল থেকেই শুরু হয়েছে প্রস্তুতি। পাড়ার ক্লাব থেকে সরকারি স্কুল সর্বত্রই আজ সসম্মানে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত হচ্ছে। ১৮৬৩ সালের ১২ জানুয়ারি কলকাতায় নরেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন।আধ্যাত্মিক পথ অবলম্বন করার পর তিনি স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন। ভারতের যুব আইকন তথা তরুণ সন্ন্যাসী ১৮৯৭ সালে কলকাতায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। একই সময়ে, ১৮৯৮ সালে, গঙ্গা নদীর তীরে বেলুড়ে রামকৃষ্ণ মঠও প্রতিষ্ঠিত হয়েছিল।১৮৯৩ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় বিশ্ব ধর্ম সাধারণ পরিষদের আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দ এই অনুষ্ঠানে অংশ নেন। তাঁর ভাষণের পর শিকাগোর আর্ট ইনস্টিটিউটে প্রায় দুই মিনিট ধরে করতালি ধ্বনিত হয়েছিল, যা ভারতের ইতিহাসে গৌরব ও সম্মানের ঘটনা হিসেবে লিপিবদ্ধ রয়েছে।

Related articles

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...