Tuesday, June 9, 2026

ঘন কুয়াশা মাঝেই পারদ পতন! মকর সংক্রান্তির আগেই বাড়বে শীত

Date:

Share post:

পৌষের কনকনে শীত উপভোগ করতে আর মাত্র দু-একদিনের অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। হাওয়া অফিসের (Weather Update) পূর্বাভাস মতোই মকর সংক্রান্তির আগেই শুরু হয়েছে পারদ পতন। বৃহস্পতিবার রাতে এক লাফে কলকাতার (Kolkata Temperature) তাপমাত্রা ৩ ডিগ্রি কমেছে। ঘন কুয়াশা দাপটে আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দৃশ্যমানতার অভাব দেখা গেছে। তবে সুখবর একটাই, ইতিমধ্যেই হাড় কাঁপানো শীতের টিজার পেতে শুরু করেছেন সাধারণ মানুষ।

আগামী দু’দিনে আরও তাপমাত্রা কমবে এবং তারপরে আরও দু-তিন দিন একই রকম পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷ দক্ষিণবঙ্গের চার জেলায় কুয়াশার দাপট থাকবে। তাই বেলা বাড়লে পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও রাতে তাপমাত্রা ফের কমবে।কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। পশ্চিমের জেলায় শীতের কাঁপন বেশি হবে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে শীত বাড়বে ঠিকই কিন্তু মকরের স্নানে যে খুব একটা ঠান্ডা আমেজ থাকবে সেটা বোধহয় এখনই বলা যাচ্ছে না। আগামী সপ্তাহের গোড়াতে সোমবার থেকে বুধবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। একই পূর্বাভাস রয়েছে দার্জিলিঙেও।

Related articles

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...

ঘাটাল মাস্টার প্ল্যান : মুখ্যমন্ত্রী কী বললেন? দেবের বক্তব্যে আশার আলো

ঘাটাল মাস্টার প্ল্যান আমরা করবই। মঙ্গলবার কোলাঘাটে প্রশাসনিক বৈঠক শেষে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)।...

আদালতে যাওয়ার পথে সব্যসাচীকে লক্ষ্য করে ডিম-গোবর

তোলাবাজি ও ভয় দেখানোর অভিযোগে গ্রেফতার বিধাননগর পুরসভার ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সব্যসাচী দত্তকে (Councillor Sabyasachi Dutta) মঙ্গলবার...