Tuesday, June 9, 2026

স্বামীজির জন্মদিন উপলক্ষ্যে আজ দুপুরে বিবেকানন্দের বাড়ি যাবেন অভিষেক 

Date:

Share post:

বাংলা তথা দেশের অন্যতম যুব আইকন স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ১৬২তম জন্মদিন উপলক্ষে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেক বছর এই দিনটিতে স্বামী বিবেকানন্দকে শ্রদ্ধা জানাতে তাঁর সিমলা স্ট্রিটের বাড়িতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এ বছরও সেই সূচিতে কোনও বদল হচ্ছে না। সূত্রের খবর আজ দুপুর দুটো নাগাদ স্বামী বিবেকানন্দের বাড়ি গিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

তৃণমূল শীর্ষ নেতৃত্বের নির্দেশে আজ দিনভর বাংলা জুড়ে দলের সর্বস্তরের নেতা- কর্মীরা একাধিক কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করছেন। পাড়া থেকে ক্লাব, প্রাইমারি থেকে হাইস্কুলেও এই দিনটি বিশেষভাবে পালিত হচ্ছে। স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষ্যে বীর সন্ন্যাসীকে সোশ্যাল মিডিয়ায় প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন অভিষেক। গতবছর সিমলা স্ট্রিটে বিবেকানন্দের মূর্তিতে মালায় দেওয়া পাশাপাশি, সেখানকার শিবমন্দিরে গিয়ে পুজো দেন অভিষেক। রামকৃষ্ণ পরমহংস ও মা সারদার প্রতিকৃতিতেও মালা দেন।

জাতীয় যুব দিবস উপলক্ষে আজ সকাল থেকেই রামকৃষ্ণ মঠ ও মিশনে স্বামী বিবেকানন্দের জন্মদিন পালিত হচ্ছে। বেলুড় মঠে সর্বদাই স্বামীজির জন্মতিথি উৎসব পালিত হয়। কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে জন্ম হয়েছিল নরেনের। সেই সময়কে মাথায় রেখে চলতি বছরের ২ মার্চ বিবেকানন্দের আবির্ভাব তিথি উৎসব উদযাপিত হবে দেশের সব রামকৃষ্ণ মঠ মিশনে। তবে আজ সকাল থেকে ভক্তরা ধীরে জমিয়েছেন বেলুড় মঠে। আজ শ্রীরামকৃষ্ণের পুজোর পর বিবেকানন্দের স্তব গান এবং ধর্মসভার আয়োজন করা হয়েছে। দুপুরে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে। সকাল থেকেই উপচে পড়া ভিড় মঠ প্রাঙ্গণে।

Related articles

সিজার লিস্ট শূন্য! রাজনৈতিক প্রতিহিংসাতেই মমতার বাড়ির চত্বরে থাকা কার্যালয়ে CID তল্লাশি: ক্ষুব্ধ কল্যাণ-কুণাল-মদন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির চত্বরে থাকা তৃণমূল পার্টি অফিসে CID-র তল্লাশিতে সিজার লিস্ট শূন্য। তদন্তকারীরা...

Bengal T20 League: ইডেনে অতিথি আকাশ, হার শ্রাচী রাঢ় টাইগার্সের মহিলা দলের

বেঙ্গল টি২০ লিগে (Bengal T20 League) বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শ্রাচী রাঢ় টাইগার্সকে (Shrachi Rarh Tigers) ডিএলএস(DLS) মেথডে ৮ উইকেটে...

তারকাদের বিদায় মঞ্চ, মেসি-রোনাল্ডোদের মতো কারা খেলতে নামছেন শেষ বিশ্বকাপে?

প্রতিটি বিশ্বকাপেই(FIFA World cup) নতুন তারকাদের যেমন উত্থান হয় তেমনই বিদায় নেন একাধিক কিংবদন্তি ফুটবলার। আসন্ন বিশ্বকাপে ৪৮...

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...