Friday, April 3, 2026

‘সিপিএম বিরুদ্ধেও ল.ড়াই করেছি, বাড়িতে পুলিশ আসেনি’, ইডি তল্লাশি নিয়ে বিজেপিকে তো.প তাপসের

Date:

Share post:

লোকসভা ভোটের আগে অতিসক্রিয় বিজেপির শাখা সংগঠন ইডি। শুক্রবার আচমকা ম্যারাথন তল্লাশি হয়েছে মন্ত্রী সুজিত বসু ও বিধায়ক তাপস রায়ের বাড়িতে। প্রায় ১১ ঘণ্টার বেশি তল্লাশি চলে তাপস রায়ের বাড়িতে। গোটা ঘটনার সঙ্গে রাজনীতি ছাড়া আর কিছু নেই বলে ক্ষোভ প্রকাশ করেছেন তাপস রায়। ওই তল্লাশি নিয়ে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল বিধায়ক। বললেন, বাম আমলেও এমনটা হয়নি।

ওই তল্লাশি নিয়ে কথা প্রসঙ্গে তাপস রায় বলেন, ‘নিয়োগের তদবির অনেকেই করেছেন। কাউকে চাকরি দিইনি। দেবও না। এসেন্সি কেন এসছিল জানি না।’ তিনি বিধায়ক। তাঁর কাছে কাজের জন্য তদবির অনেকেই করেন। বায়োডাটা দিয়ে যায়। অনুরোধ করেন, একটু দেখবেন। সেই ধরনের কিছু কাগজপত্র ইডি পেয়েছে। সেসব বহু পুরনো। এমনটাই জানিয়েছেন তাপস।

এদিকে, তাঁর বাড়িতে টানা ১১ ঘণ্টা তল্লাশি নিয়ে সরব তাঁর রাজনৈতিক বিরোধীরাও। যেমন অধীর চৌধুরী। নিয়োগ দুর্নীতির সঙ্গে তাপস রায় জড়িত থাকতে পারেন তা তিনি মনে করনে না। এনিয়ে তাপস রায় বলেন, এটাই বাংলার রাজনীতি। বাংলার সৌজন্য। আমি তো আর সেদিন রাজনীতিতে আসিনি। টানা ৫২ বছরের রাজনৈতিক কর্মী আমি। যারা আমার জন্য বলেছেন তাদের শুভেচ্ছা জানাই। এটাই হওয়া উচিত। বাংলায় এই সৌজন্যের রাজনীতি নষ্ট করেছে বিজেপি। পয়সা নিয়ে ভর্তি, রেলের কোঅপারেটিভ ব্যাঙ্কে পয়সা নিয়ে চাকরি দেওয়া-এসব নিয়ে আমার লড়াই রয়েছে। কোনও নিয়োগের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই।

কোনও নিয়োগ কি তিনি দেননি? তাপস রায় বলেন, আমি নিয়োগ দেওয়ার কে? জন প্রতিনিধি হিসেবে আমরা কাছে মানুষ আসে বায়েডাটা দিয়ে যায়। বলে, একটা কল পেয়েছি। একটু দেখে দেবেন। সেগুলোও করতে পারিনি। বা পারব না। অন্যায়ভাবে দেওয়া, অর্থের বিনিময়ে দেওয়া তো অন্যায় বটেই। বলতে পারব না কেন এই ইডির তল্লাশি। মনে হয় আমি পরিস্থিতির শিকার। তৃণমূলের ভালো কর্মী হিসেবে এটা হয়তো রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে। এই তল্লাশির কোনও প্রভাব পড়বে কিনা তা জানি না।

রাজনৈতিক প্রতিহিংসা কী কারণে? তাপসবাবু বলেন, দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে হইচই চলছে। এর মধ্যেই হঠাত্ করেই কাল আমার বাড়িতে ইডি কেন এল তা আজও আমার কাছে স্পষ্ট নয়। আমি ডাকসাইটে যুব নেতা ছিলাম। লড়াই কম করিনি। সবাই সেটা জানে। সিপিএমের সঙ্গে কম লড়াই করিনি। তবে আমার বাড়িতে বা অফিসে পুলিস কখনও আসেনি। এর পেছনে তো রাজনৈতিক প্রতিহিংসা তো রয়েইছে। গতকালই ওই তল্লাশি নিয়ে তাপস রায় বলেন, ওরা এসেছিল। যা দেখার তা দেখেছে। নির্দিষ্টভাবে তেমন কিছু জিজ্ঞাসা করেনি। এনিয়ে তেমনকিছু বলব না। যা বলার মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্য়ায় বলবেন।

আরও পড়ুন- এএফসি এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হার ভারতের

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...