Thursday, June 25, 2026

দ্বিতীয় ম্যাচে যাওয়ার আগে ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া, ভিডিও প্রকাশ বিসিসিআই-এর

Date:

Share post:

আগামিকাল ইন্দোরে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নামবে ভারতীয় দল। এই মুহুর্তে তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ এগিয়ে রোহিত শর্মার দল। তবে তার আগে ফুরফুরে মেজাজে ভারতীয় দল। যেই ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। ভারতের পরবর্তি ম্যাচ ইন্দোরে। সেই গন্তব্যে যাওয়ার আগে ইন্দোরে নিজেদের পছন্দের খাবারের কথা জানালেন ভারতীয় ক্রিকেটাররা।

এদিন বিসিসিআই যে ভিডিও প্রকাশ করেছে, সেখানে দেখা যাচ্ছে, ক্রিকেটাররা তাঁদের প্রিয় খাবার বলছে ‘পোহা’। ভারতের বিভিন্ন রাজ্যে এই খাবার পাওয়া যায়। বাংলায় যা ‘চিঁড়ের পোলাও’ নামে পরিচিত। সেই খাবারই ইন্দোরে খেতে চান ভারতীয় ক্রিকেটারেরা। বেশির ভাগ খেলোয়াড়ই এই খাবার খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আবার কেউ কেউ মজা করে নিয়েছে আবেশ খানের নাম। কারণ আবেশ খান ইন্দোরের ছেলে। ভিডিওতে আবেশকে বলতে শোনা যায়, “আমার শহর ইন্দোরে সকলকে স্বাগত।”

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

 

 

এদিকে রবিবার ভারতের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচ জিততে চাইবে টিম ইন্ডিয়া। কারণ তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে রোহিতরা। ভারত চাইবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ২-০ এগিয়ে যেতে। তিন ম্যাচের সিরিজ়ে তাহলে জয় নিশ্চিত হয়ে যাবে ভারতের।

আরও পড়ুন- ভারতীয় দলে সুযোগ পেয়ে কী বললেন ধ্রব জুড়েল?

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...