Tuesday, June 9, 2026

ভারতীয় দলে সুযোগ পেয়ে কী বললেন ধ্রব জুড়েল?

Date:

Share post:

গতকালই ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ় খেলা বেশির ভাগ ক্রিকেটারই সেই দলে রয়েছেন। তবে রাখা হল না ঈশান কিষাণকে। ভারতীয় দলে নতুন উইকেটকিপার হিসেবে নেওয়া হয়েছে উত্তরপ্রদেশের ধ্রুব জুড়েলকে। ঘরোয়া ক্রিকেট খেলেই উঠে এসেছেন তিনি।আর ভারতীয় দলে সুযোগ পেয়ে আনন্দের কেঁদে ফেললেন তিনি। সেকথা সোশ্যাল মিডিয়ায় নিজেই জানান ধ্রুব।

ভারতীয় দলে সুযোগ পেয়ে ধ্রুব লেখেন, “আনন্দের জল আমার চোখে।” ভারতের ঘোষণা করা ১৬ জনের দলে তিন জন উইকেটরক্ষককে নেওয়া হয়েছে। লোকেশ রাহুল এবং শ্রীকর ভরতের সঙ্গে দলে রাখা হয়েছে ধ্রুবকে।গতবারের আইপিএলে নজর কেড়েছিলেন ধ্রুব। রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটার ফিনিশার হিসাবে বেশ কিছু ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এদিকে চোটের কারণে প্রথম দুই টেস্টের দলে নেই মহম্মদ শামি।

এদিকে নির্বাচকেরা ভাল চোখে না দেখলেও ইংল্যান্ড সিরিজে দলে নেওয়া হয়েছে শ্রেয়স আইয়রকে। তিনি দক্ষিণ আফ্রিকা সিরিজে ভাল খেলেননি। কিন্তু দেশে ফিরে ঈশানের মতো অবসর যাপন না করে তিনি রঞ্জি খেলতে নেমে পড়েছেন। শুক্রবার মুম্বইয়ের হয়ে অর্ধশতরানও করেছেন। তারই পুরস্কার রাতে পেলেন বলে মনে করা হচ্ছে। তবে চোট কাটিয়ে সুস্থ হয়ে ফিরতে পারলেন না মহম্মদ শামি। বিশ্বকাপের পর থেকেই তিনি কোন সিরিজে নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিনটি টেস্টে ফিরে আসতে পারেন কি না সেটাই দেখার।

পুরো দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), কেএস ভরত (উইকেটকিপার), ধ্রুব জুড়েল (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, যশপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক) এবং আবেশ খান।

আরও পড়ুন- ভিসা পেলেন হাবাস, ডার্বি ম্যাচে ডাগ আউটে দেখা যেতে পারে বাগান কোচকে : সূত্র

 

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...