Wednesday, June 24, 2026

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টে নেই দলে, সুযোগ না সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন ঈশাণ?

Date:

Share post:

গতকালই ঘোষনা হওয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম এবং দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় দল। সেই দলে সুযোগ হয়নি ঈশান কিষাণের। দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের চেনা মুখ ঈশান কিষাণ। কিন্তু খেলার সুযোগ পেয়েছেন খুব কমই। টিমের সঙ্গে থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই মাঠে নামতে পারেননি তিনি। এর মধ্যেই মানসিকভাবে ক্লান্ত হয়ে চেয়েছেন ছুটিও। তবে এর মধ্যেই দুবাইতে পার্টি করতেও দেখা যেতেই শুরু হয়েছে বিতর্ক। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্টে প্রথম দুই ম্যাচে সুযোগ না পেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। যা নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা।

শোনা যাচ্ছিল, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেই নাকি তাঁকে বাদ দেওয়া হয়েছে। সূত্রের খবর, তাঁকে রঞ্জি খেলতে বলা হলেও তিনি খেলছেন না। ঝাড়খণ্ডের টিম ম্যানেজমেন্টের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও, পাওয়া যায়নি। তাই গত কয়েক দিন ধরে ঈশান কিষাণই আলোচনার কেন্দ্রে। সত্যিই কি তিনি শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাদ পড়েছেন টিম থেকে? নাকি মানসিক কারণেই ছুটি চেয়েছিলেন, জল্পনা অব্যাহত। এমন সময়েই সম্পূর্ণ অন্য রূপে ধরা দিলেন ঈশান। দেখা যাচ্ছে যোগা করছেন তিনি, মনঃসংযোগ বাড়ানোর জন্য মেডিটেশনও করছেন।

ক্রিকেট থেকে আপাতত দূরে থাকতে চাইছেন ঈশান। শুক্রবার একটি ভিডিও পোস্ট করেছেন ভারতের এই উইকেটকিপার ব্যাটার। সেখানে মেডিটেশন করার পাশাপাশি দৌড়তেও দেখা যাচ্ছে তাঁকে। নিজেকে শারীরিক ও মানসিক ভাবে ফিট রাখতে ব্যস্ত তিনি। ভারতীয় টিমের কোচ রাহুল দ্রাবিড় বলেছেন,’ওকে ঘিরে শৃঙ্খলা ভঙ্গের মতো কোনও অভিযোগ নেই। আমরা সেসব নিয়ে আলোচনাও করিনি। অন্তত আমি নির্বাচকদের সঙ্গে আলোচনা করার সময় এসব ছিল না।’

দ্রাবিড় আরও বলেন,’ঈশান আফগানিস্তান সিরিজ খেলতে চায়নি, ও ছুটির জন্য আবেদন করেছিল। সেটা মেনে নেওয়া হয়েছিল। এখনও ওকে পাওয়া যাবে না। ছুটি কাটিয়ে ফিরলে নিশ্চিতভাবে ঘরোয়া ক্রিকেট খেলবে সে। আবার ভারতীয় দলের মুলস্রোতে ফেরার জন্য তৈরি করবে নিজেকে।’

আরও পড়ুন- নেই দু’হাত, পা দিয়ে বল আমিরের, প্রশংসা কুড়িয়েছেন সচিনের

 

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...