Friday, June 12, 2026

মমতার প্রস্তাব মেনে জোটের চেয়ারপার্সন পদে খাড়গের নামে সিলমোহর

Date:

Share post:

তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব দিয়েছিলেন আগেই। সেই প্রস্তাব মেনে শনিবার ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে বিরোধী জোটের চেয়ারপার্সন হিসাবে বেছে নেওয়া হল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে। এই সিদ্ধান্তে সম্মতি জানালেন জেডিইউ প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

শনিবারের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত না থাকলেও, ১৯ ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে কংগ্রেস সভাপতির নামই প্রস্তাব করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই প্রস্তাবে সায় দিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। এদিনের বৈঠকে জোটের চেয়ারপার্সন পদের জন্য প্রথমে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নাম উঠে এলেও শেষে সর্বসম্মতিতে মল্লিকার্জুন খাড়গের নামেই সিলমোহর দেওয়া হয়। তবে এদিনের বৈঠকেও আসন ভাগাভাগির বিষয় নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

যদিও আম আদমি পার্টির সঙ্গে শুক্রবার রাতে কংগ্রেসের দ্বিতীয় দফার বৈঠকে আসন সমঝোতা সংক্রান্ত ইতিবাচক আলোচনা হয়েছে বলেই আপ সূত্রে জানা গিয়েছে। আগামী ২০ জানুয়ারির মধ্যে আসন ভাগাভাগি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এদিনের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এসপি সুপ্রিমো অখিলেশ যাদব এবং শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) প্রধান উদ্ধব ঠাকরে উপস্থিত ছিলেন না।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...