Tuesday, April 14, 2026

কুয়াশা ঢাকা রবির সকাল, পশ্চিমের জেলায় শৈত্য প্রবাহ!

Date:

Share post:

ঠান্ডায় জড়োসড়ো শিল্পাঞ্চল। জলপাইগুড়িতে ঘন কুয়াশা, পুরুলিয়ার রেকর্ড পারদপতন! ঠিক এভাবেই ছুটির সকালে ঘুম ভাঙলো বঙ্গবাসীর। কুয়াশার চাদরে মোড়া রবিবারের সকাল দেখলেন রাজ্যবাসী। পৌষের শেষ বেলায় বইছে হিমেল হাওয়া।আসানসোলে এদিন সকালের দিকে রাস্তায় সেভাবে মানুষজনের দেখা নেই, দৃশ্যমানতা একেবারেই কম। রাস্তার ধারে বিভিন্ন যায়গায় আগুন পোহাচ্ছেন সাধারণ মানুষ। সর্বনিম্ন তাপমাত্রা ৯ -১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। দার্জিলিংকে হার মানাচ্ছে পুরুলিয়া । মকর সংক্রান্তির আগে কনকনে শীতের আমেজ দক্ষিণবঙ্গের এই জেলায় । আজ সর্বনিম্ন তাপমাত্রা ৬.৪ ডিগ্রি। বাঁকুড়াতেও রেকর্ড পারদ পতন।আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।

উত্তরবঙ্গের ঘন কুয়াশার দাপট। রবিবার শীতের কামড়ের মাঝে সকালেও ঘন কুয়াশায় ছেয়ে আছে জলপাইগুড়ি। কয়েকদিন থেকে জলপাইগুড়ি সর্বনিম্ন তাপমাত্রা ৯ -১০ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। শৈল শহর দার্জিলিং-এ কুয়াশা থাকলেও কাঞ্চনজঙ্ঘা দেখতে সকাল থেকেই ভিড় বাড়ছে পর্যটকদের। পশ্চিমের জেলায় শৈত্য প্রবাহ অব্যাহত। হাওয়া অফিস বলছে আগামী মঙ্গলবার থেকে ফের বাড়বে তাপমাত্রা। বুধ ও বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা।

Related articles

কংগ্রেসের সরকার হলে বাদ পড়া ভোটারদের নাম উঠবে: অভিষেকের সুরে প্রতিশ্রুতি রাহুলের!

বাংলার নির্বাচনে অস্তিত্ব রক্ষার লড়াইতে জাতীয় কংগ্রেস। সেখানেও বাংলা শাসকদল তৃণমূল কংগ্রেসের তুলে দেওয়া ইস্যুতে ভরসা করতে হচ্ছে...

অভিষেক-রুজিরা-সহ তৃণমূলের নেতা-মন্ত্রীদের গাড়ি তল্লাশির নির্দেশ কমিশনের, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব তৃণমূল

বাংলায় নির্বাচনের আগে মরিয়া বিজেপি ও তার নিয়ন্ত্রনাধীন এজেন্সি। তাদের অতিসক্রিয়তাই তার প্রমাণ। ভোটের মুখে মুখ্যমন্ত্রী বাদে তৃণমূলের...

“Goodbye my love”, আশাকে ঘিরে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

সুরলোকে পাড়ি দিয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। তাঁর স্মৃতিতে বুঁদ হয়ে আছে শিল্পী জগত থেকে অনুরাগীরা। সোমবার...

IPL: কেকেআরের বিরুদ্ধেই ফিরছেন ধোনি? নাইটদের চিন্তা বাড়াচ্ছেন বরুণ

চিপকে কি ফিরছেন এমএস ধোনি (MS Dhoni)? তামিল নববর্ষের দিন চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) এবং কলকাতা...