Wednesday, March 18, 2026

যোগ ছেড়ে ‘রাজনীতি’! পা ফেলতেই বিরাট বিতর্কে রামদেব

Date:

Share post:

ভারতকে যোগ শেখানোর পাঠ দিতেন। সেখান থেকে পতঞ্জলি (Patanjali) কোম্পানির কর্ণধার। কিন্তু যোগের সঙ্গে রাজনীতিকে মেলাতে গিয়েই হোঁটচ খেলেন যোগগুরু রামদেব। সোশ্যাল মিডিয়ায় তাঁর ওবিসি-দের প্রতি অপমানজনক মন্তব্য ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় বিরুদ্ধ ক্যাম্পেন (campaign)। তার হাত থেকে বাঁচতে বয়ান ‘বদল’ করতে গিয়ে নিলেন রাজনীতিকের নাম। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। নিজের কথার জালে জড়িয়ে গিয়ে রীতিমত বিপাকে রামদেব।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রামদেবের একটি ভিডিও ভাইরাল (viral video) হয়। যেখানে তিনি নিজেকে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বলে দাবি করেন। সেই সম্প্রদায়ের বংশদ্ভূত হওয়ায় নিজের বেদ (Veda) জ্ঞানের বিষয়টি জাহির করেন। সেখানেই একশ্রেণির মানুষকে তিনি কটাক্ষ করেন যাঁরা তাঁকে ওবিসি (OBC) বলে দাবি করেন। সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলা হয় তাহলে কী ওবিসি সম্প্রদায়ের মানুষদের তাঁর সম্প্রদায়ের থেকে নিচু দেখাতে চাইছেন রামদেব। অনেকে প্রশ্ন তোলেন ওবিসি সম্প্রদায়ের মানুষের জ্ঞান নিয়ে অপমান করেছেন রামদেব। এমনকি রামদেব ওবিসি সম্প্রদায়কে ‘মানুষ’ হিসাবে নিচু দেখাতে চেয়েছেন বলেও দাবি করেন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় রীতিমত বয়কট রামদেব (boycottramdev), বয়কট পতঞ্জলি (boycottpatanjali) ক্যাম্পেন শুরু হয়ে যায়।

এরপরই পরিস্থিতি সামাল দিতে মাঠে নামেন যোগগুরু রামদেব। তিনি দাবি করেন ওবিসি সম্প্রদায় শব্দটি তিনি ব্যবহার করেননি। তিনি এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি-র নাম নেওয়ার দাবি করেন। এমনকি তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যার অভিযোগও করেন। কিন্তু বেদজ্ঞান নিয়ে বলতে গিয়ে তিনি হঠাৎ রাজনৈতিক দলের নেতা তথা লোকসভা সাংসদের নাম কেন নিলেন তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন সমালোচকরা। এমনকি বেদজ্ঞান নিয়ে বলতে গিয়ে তাঁকে সাংসদের নাম কেন নিতে হল তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে।

প্রথমবার সব ধর্মের ওবিসি সম্প্রদায়ের মানুষকে অপমানের জেরে সমালোচনার মুখে যোগগুরু। এবার সেই বক্তব্যকে ঢাকতে গিয়ে আরও নতুন সমালোচনা বয়ে আনলেন নিজেই। এখন দেখার এই কথার জাল থেকে কীভাবে বেরিয়ে আসেন পতঞ্জলি সংস্থার কর্ণধার।

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...