Saturday, April 4, 2026

ইডির উপর হা.মলার জের! সন্দেশখালিকাণ্ডে পুলিশের জালে আরও ২

Date:

Share post:

সন্দেশখালিতে (Sandeshkhali) কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আধিকারিকদের (Enforcement Directorate) উপর হামলার ঘটনায় গ্রেফতার (Arrest) আরও ২। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আলি হোসেন ঘরামি ও সঞ্জয় মণ্ডল। জানা গিয়েছে, মিনাখাঁর খড়িবেড়িয়া থেকে আলি হোসেন ঘরামি এবং ন্যাজাট থেকে সঞ্জয় মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও পর্যন্ত ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ (Nazat Police)। ওইদিনের হামলার ভিডিও ফুটেজ দেখেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে খবর। তবে ইডির উপর হামলার ঘটনার পর ৯ দিন পেরিয়ে গেলেও এখনও অধরা শেখ শাহজাহান (Seikh Sahjahan)। ইতিমধ্যে তাঁর খোঁজে লুক আউট নোটিশ জারি করেছে পুলিশ।

উল্লেখ্য, শুক্রবার দুপুরেই মেহবুব মোল্লা ও সুকুমার সর্দার নামে ২ জনকে গ্রেফতার করে ন্যাজাট থানার পুলিশ। তার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই এবার আরও দুজনকে হেফাজতে নিল পুলিশ। রবিবারই তাঁদের বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। গত শুক্রবার সকালেই সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে যান ইডি আধিকারিকরা। এরপরই বাড়ির তালা ভাঙার চেষ্টা শুরু করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তখনই জনরোষের মুখে পড়েন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। হামলায় একাধিক ইডি আধিকারিক গুরুতর জখম হন। এরপর গাড়িতে করে এলাকা ছাড়ার চেষ্টা করেন ইডি আধিকারিকরা। অভিযোগ গাড়ি থামিয়ে ফের মারধর করা হয় তাঁদের। ভাঙচুর করা হয় গাড়িও।

 

 


Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...