Tuesday, March 24, 2026

হাওড়ার জলাজমি থেকে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, পুলিশের জালে দুই অভিযুক্ত

Date:

Share post:

ব্যক্তিগত বচসার জেরে ফের একটি খুনের ঘটনা। ধার নিয়ে টাকা ফেরত দিচ্ছিলেন না, বচসার জেরে শেষপর্যন্ত খুন হয়ে গেলেন যুবক! জলাজমি থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনা হাওড়ার জোমজুড়ের। ঘটনায় গ্রেফতার ২।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সিরাজুল শেখ। বাড়ি, উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে। ডোমজুড়়ে ঘর ভাড়া নিয়ে থাকতেন তিনি। হাঁসু খান নামে এক রাজমিস্ত্রির অধীনে কাজ করতেন সিরাজুল। সেই হাঁস খা-র কাছ থেকেই নাকি ৩০ হাজার টাকা ধার নিয়েছিলেন সিরাজুল! কিন্তু টাকা ফেরত দেওয়া দুর অস্ত, উল্টে হাঁসুকে মারধর করছিলেন বলে অভিযোগ। পুলিশের দাবি, সেকারণেই সিরাজুলকে খুনের পরিকল্পনা করে হাঁস। ২০ হাজার সুপারি দেন আলমগীর নামে এক দুষ্কৃতীকে। এরপর কাজ দেওয়ার নাম করে ডেকে এনে সিরাজুলকে খুন করে আলমগামী ও তার দলবল।

মূল অভিযুক্ত হাঁসু খা ও আলমগীরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ধৃতদের আদালতে পেশ করা হলে, ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...