Friday, June 19, 2026

এবার ডিপফেকের শি.কার সচিন-সারা, ক্ষু.ব্ধ মাস্টার ব্লাস্টার

Date:

Share post:

প্রযুক্তির অপব্যবহার নিয়ে এবার সরব হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। সম্প্রতি কন্যা সারা তেন্ডুলকরের সঙ্গে তাঁর একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ছড়িয়ে পরা এই ভুয়ো ভিডিও নিয়ে ক্ষুব্ধ সচিন তেন্ডুলকর। এই ধরনের ঘটনাকে বিরক্তিকর বলে মন্তব্য করেছেন সচিনের। সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের দ্রুত ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ।

সম্প্রতি সচিন এবং সারার যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরেছে, সেখানে দেখা যাচ্ছে, সারা একটি অনলাইম গেম খেলছেন। যার মাধ্যমে রোজগার করা যায়। ভিডিওতে সচিনকেও দেখা যাচ্ছে পিছন দিকে। সেই ভিডিওতে তাঁদের মুখে ব্যবহার করা হয়েছে অন্য কারও কন্ঠস্বর। ভুয়ো এই ভিডিওটি নজর এড়ায়নি সচিনের। এই ঘটনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় তিনি সরব হয়েছেন। প্রযুক্তির অপব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচিন। এই নিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেছেন, “ এই ভিডিও গুলো ভুয়ো। প্রযুক্তির ব্যাপক অপব্যবহার দেখলে বিরক্ত লাগে। এই ধরনের ভিডিও, বিজ্ঞাপন এবং অ্যাপগুলোর বিরুদ্ধে প্রচুর পরিমাণে রিপোর্ট করার জন্য সবাইকে অনুরোধ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকেও সতর্ক হতে হবে। অভিযোগগুলো খতিয়ে দেখা উচিত তাদের। ভুল তথ্য এবং ডিপফেকস বন্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অত্যন্ত দ্রুত পদক্ষেপ করা গুরুত্বপূর্ণ।” সচিন তাঁর এই বার্তার সঙ্গে মহারাষ্ট্রের সাইবার ক্রাইম বিভাগকেও যুক্ত করেছেন। কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরকেও যুক্ত করেছেন তাঁর বার্তার সঙ্গে।

 

 

আরও পড়ুন- বিরাটের কফির আমন্ত্রণের উত্তর জোকারের, বললেন অপেক্ষায় রইলাম

 

Related articles

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...

জনকল্যাণ শিবিরে কতজনকে পরিষেবা, পরিসংখ্যান প্রকাশ মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারের (Govt of West Bengal) জনকল্যাণ শিবিরে ৫৪টি প্রকল্পের জন্য চার দিন ধরে নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শেষ...

FIFA World Cup: হাইতি ম্যাচের আগে চোটের সমস্যায় ব্রাজিল, বদল হবে প্রথম একাদশেও?

প্রথম ম্যাচে প্রত্যাশা অনুসারে পারফরম্যান্স করতে পারেনি  ব্রাজিল(Brazil)। মরক্কোর বিরুদ্ধে আটকে যাওয়ার পর শনিবার বিশ্বকাপের(FIFA World Cup) দ্বিতীয়...

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...