Friday, June 19, 2026

লোহিত সাগরে ইরান মদতপুষ্ট হুথি তাণ্ডব, তেলের দাম বাড়তে পারে ভারতে

Date:

Share post:

ইজরায়েল- হামাস যুদ্ধের রেশ আছড়ে পড়েছে লোহিত সাগরে। ইরানের মদতে পণ্যবাহী জাহাজে হাউথি বিদ্রোহীদের লাগাতার হামলায় চিন্তায় পশ্চিমী দুনিয়া। যার জেরেই এবার ভারতের জন্য এলো দুঃসংবাদ। হুথিদের হামলার জেরে ভারতে তেলের দাম বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট বোর্জ ব্রেন্ডের অনুমান ভারত যেহেতু এসব এলাকা থেকে বেশ তেল আমদানি করে, সেই কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতের উপরেই। ১০ ও ২০ মার্কিন ডলার দাম বাড়তে পারে তেলের।

সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ব্রেন্ড বলেন, সুয়েজ খাল সংলগ্ন লোহিত সাগরের ওই এলাকায় ঘন ঘন হুথি জঙ্গিদের হামলার জেরে ব্যাহত হতে পারে তেল সরবরাহকারী লাইন (Oil Supply Chain)। আর তাতেই প্রভাব পড়ার আশঙ্কা ভারতের উপর। তবে তিনি এই আশাও প্রকাশ করেছেন যে দ্রুতই এই হামলা বন্ধ হয়ে যাবে। বিশ্বের সামগ্রিক বাণিজ্য সূচকের পতনের কথা উল্লেখ করে ব্রেন্ড বলেন, গত বছর যা ছিল ৩.৪ শতাংশ, এবার তা কমে দাঁড়িয়েছে মাত্র ০.৮ শতাংশে। তার উপর তেলের দামবৃদ্ধি হলে সূচক আরও নামবে। আর সাম্প্রতিক পরিস্থিতিতে সেই সিঁদুরে মেঘই দেখা যাচ্ছে বলে মত তাঁর।

উল্লেখ্য, ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধে প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে হুথি জঙ্গিরা। গাজায় প্যালেস্তিনীয়দের সমর্থনে লোহিত সাগরে লাগাতার হামলা চালাচ্ছে হুথি। বেছে বেছে ইজরায়েলপন্থী দেশগুলোর জাহাজে চলছে এই হামলা। যেহেতু ইজরায়েলের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে তাই নিশানা থেকে বাদ যাচ্ছে না ভারতের বাণিজ্য জাহাজগুলি। তবে এই হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যাহত হবে। এবং তার জেরে সবচেয়ে বেশি ভুগতে হতে পারে ভারতের মতো আমদানিকারী দেশকেই, এমনই আশঙ্কা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...