Saturday, May 30, 2026

পরীক্ষা কেন্দ্রে ২০ জন পরীক্ষার্থী পিছু একজন করে শিক্ষক, নয়া সিদ্ধান্ত পর্ষদের

Date:

Share post:

পরীক্ষার হলে টোকাটুকি রুখতে আরও কড়া পদক্ষেপ নিল মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার হলে গার্ড দেওয়ার জন্য পড়ুয়া পিছু শিক্ষকের সংখ্যা বেধে দেওয়া হল। ইতিমধ্যেই এই বিষয়ে জেলার স্কুলগুলিতে নির্দেশিকা পাঠিয়েছেন পর্ষদ। নির্দেশিকায় বলা হয়েছে, প্রতি ২০ জন পরীক্ষার্থী পিছু একজন করে গার্ড থাকবেন। আবার এর বেশি পরীক্ষার্থী হলে তখন ২ জন গার্ড থাকবেন। তবে যদি কোনও স্কুলে বা ক্লাসে ২০জন বা তার কম পরীক্ষার্থী বসে তাহলেও সেক্ষেত্রে ২ জন করেই ইনভিজিলেটর রাখা হবে।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার জন্য ইতিমধ্যে আড়াই হাজারেরও বেশি পরীক্ষা কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পর্ষদ জানিয়ে দিয়েছে, যে স্কুলগুলি পরীক্ষাকেন্দ্র হিসেবে বিবেচিত হয়নি সেখানকার শিক্ষক শিক্ষিকাদের বাধ্যতামূলকভাবে পরীক্ষার ডিউটি করতে হবে, অন্যথায় শাস্তিমূলক ব্যবস্থা নেবে পর্ষদ।

 

Related articles

SEZ-এর আধুনিকীকরণে নজর:  শিল্প নিয়ে পরিকল্পনা জানালেন শমীক

রাজ্যে শিল্পায়নের বার্তা দিয়ে বাংলায় ক্ষমতায় এসেছে বিজেপি। একাধিক দফতরের মন্ত্রিত্ব বন্টন হলেও শিল্প মন্ত্রী এখনও নির্ধারিত হয়নি।...

IPL: শুভমানের শতরানে ফাইনালে গুজরাট, রেকর্ড গড়েও ট্র্যাজিক নায়ক বৈভব

শুভমান গিলের দুরন্ত শতরান, রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারিয়ে IPL ফাইনালে গুজরাট টাইটন্স (Gujarat Titans )। বৈভব সূর্যবংশী...

‘সুন্দরী’কে আর রিল বানাবে না সায়নী! উদ্ধার ঝুলন্ত দেহ

ত্রিবেণীর (Triveni) পরিচিত সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর ও ভ্লগার (Social Media Content Creator and Vlogger) পশপ্রেমী সায়নী চক্রবর্তীর...

সোমে নতুন মন্ত্রিসভার শপথ: নজরে অর্থ ও স্বরাষ্ট্র দফতর

বাংলায় প্রথমবার ক্ষমতা দখল করলেও রাজ্যে মন্ত্রিসভা গঠনে হিমসিম বিজেপির সরকার। মাত্র পাঁচ মন্ত্রী এখনও পর্যন্ত শপথ নিয়েছেন।...