Friday, June 19, 2026

কুণাল ঘোষের মানহানির মামলায় শিশির অধিকারীকে সমন, সশরীরের হাজিরার নির্দেশ

Date:

Share post:

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সম্পর্কে কুৎসিত মন্তব্য করে ফেঁসে গেলেন সাংসদ শিশির অধিকারী (Shishir Adhikari)। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার, শিশিরকে সমন করলেন ১৯ নম্বর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট। ১১ মার্চ সাংসদকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

কয়েকদিন আগে ফেসবুকে সাংসদ শিশির অধিকারীর একটি বক্তব্য পোস্ট করা হয়। সেখানে শোনা যায়, কুণাল ঘোষের বিরুদ্ধে অশ্রাব্য ভাষা প্রয়োগ করছেন প্রবীণ সাংসদ। এর জেরে শিশির অধিকারী-সহ ৩ জনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠান কুণাল। কিন্তু তার পরেও অভিযুক্তদের তরফে কোনও হেলদোল দেখা যায়নি। এর পরেই চিফ মেট্রোপলিটন মেজিস্ট্রেটের কাছে মামলা দায়ের অনুমতি চান কুণালের আইনজীবী অয়ন চক্রবর্তী। সেই মতো এদিন ১৯ নম্বর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের এজলাসে মামলার শুনানি হয়। তৃণমূল মুখপাত্রের থেকে বিষয়টি শোনেন ১৯ নম্বর মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট। অয়ন জানান, ৫০০ ধারা, ১২০-বি ধায়ায় শিশির-সহ ৩ জনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে। ১১ মার্চ তাঁদের সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

এবিষয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) জানান, ব্যক্তিগত আক্রমণ করতে গিয়ে শুধু আমাকে নয়, অমিত শাহকেও কুৎসিত আক্রমণ করেছেন শিশির অধিকারী, সাংসদ, শুভেন্দুর বাবা। তাঁর কথায়, বঙ্গ বিজেপির কীর্তিকলাপ জানিয়ে অমিত শাহর কাছে চিঠি লিখেছিলেন কুণাল। সেই চিঠি গ্রহণ করে তার জবাবও দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পরেই আরও খেপে যায় বঙ্গ বিজেপি নেতৃত্ব। কুণাল ঘোষকে চরম নোংরা ভাষায় আক্রমণ করেন শিশির অধিকারী। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন কুণাল। সেই মামলাতে শিশির-সহ ৩ জনকে সমন করা হয়েছে।


Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...