Wednesday, March 25, 2026

কোচবিহার ট্রফির ফাইনালে নজির গড়লেন প্রখর, ভেঙে দিলেন যুবরাজের রেকর্ড

Date:

Share post:

কোচবিহার ট্রফির ফাইনালে নজির গড়লেন কর্নাটকের তরুণ ক্রিকেটার প্রখর চতুর্বেদী। কোচবিহার ট্রফির ফাইনালে অপরাজিত ৪০৪ রান করলেন তিনি। এই রানের সুবাদে  যুবরাজ সিং-এর ২৪ বছর পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন প্রখর। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে এই রেকর্ড গড়েছেন তিনি। ১৯৯৯ সালের ফাইনালে যুবরাজ  ৩৫৮ রানের ইনিংস খেলেছিলেন ধোনির বিহারের বিরুদ্ধে জামশেদপুরের ম্যাচে । তাঁর ওই দুরন্ত ইনিংসের জন্য পাঞ্জাব সেবার জিতেছিল । এবার কর্নাটকের প্রখর যুবিকে তো ছাপিয়ে গেলেনই, সেই সঙ্গে কোচবিহার ট্রফির ফাইনালে ৪০৪ অপরাজিত রানের রেকর্ডও গড়লেন।

কর্নাটক টসে জিতে ফিল্ডিং নেয়। মুম্বইয়ের ৩৮০ রানের জবাবে ২২৩ ওভারে ৮৯০/৮ তুলে ডিক্লেয়ার করে দেয় তারা। পুরো ইনিংসটাই ক্রিজে থাকেন প্রখর। প্রখর ইনিংস সাজান ৪৬টি বাউন্ডারি ও তিনটি ছক্কা দিয়ে। তাঁর ব্যাটিং দাপটে কর্নাটক প্রথম ইনিংসে লিড নেয়। খেতাবও জিতে নেয় কর্নাটক। ৬৩৮ বল খেলে ৪০৪ রানে অপরাজিত থেকে যান প্রখর চতুর্বেদী। একশো ওভার ব্যাট করেছেন তিনি।প্রখরের ইনিংসের কথা জানানো হয় বিসিসিআই-এর তরফ থেকে। বিসিসিআই-এর তরফ থেকে সোশাল মিডিয়ায় লেখা হয়, কর্নাটকের প্রখর চতুর্বেদী প্রথম ক্রিকেটার হিসেবে কোচবিহার ট্রফির ফাইনালে ৪০০ রান করেন। মুম্বইয়ের বিরুদ্ধে প্রখর ৪০৪ রানে অপরাজিত থেকে তিনি। এই ম্যাচে কর্নাটকের হয়ে খেলছেন রাহুল দ্রাবিড়ের ছেলে সমিতও।

আরও পড়ুন- ভিলেন কুয়াশা, উত্তরপ্রদেশের বিরুদ্ধে ড্র বাংলার

 

 

Related articles

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...

বিজেপিতে লিয়েন্ডার পেজ! টেনিস তারকার হোটেল-সাক্ষাতে জল্পনা

দলের কর্মীরা মুখ ফিরিয়েছে। জেলা থেকে শহর – বিক্ষোভের আঁচ টের পাচ্ছেন খোদ সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন (Nitin...

প্রত্যাবর্তনেই সায় বাংলার! পাথরপ্রতিমায় অভিষেকের সভায় জনসমুদ্র 

মণীশ কীর্তনিয়া তপ্ত দুপুরে মাথার ওপর চড়া রোদ। কিন্তু সেই তেজকে উপেক্ষা করেই বারোটা বাজতে না বাজতেই ভিড় জমতে...

শাহর কাঠপুতলি জ্ঞানেশ কুমার: সিইসি-র ‘ভদ্রলোক’ হওয়া নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

দেশের নির্বাচন কমিশনার পদে যত পদাধিকারীরা এসেছেন তার মধ্যে নতুন ইতিহাস তৈরি করেছেন জ্ঞানেশ কুমার। তাঁর বিরুদ্ধেই একমাত্র...