Sunday, June 14, 2026

পূণ্যার্থীদের পাশাপাশি সাগরে পূণ্যস্নান চার মন্ত্রীর

Date:

Share post:

কপিল মুনির আশ্রমকে ঘিরে শুধু কালো মাথার ভিড়।পূণ্যলাভের আশায় সাগরে ডুব দিলেন লক্ষাধিক মানুষ। মকর সংক্রান্তিতে জমজমাট এবারের গঙ্গাসাগর মেলা। মকর সংক্রান্তির পূণ্য লগ্নে পূণ্যার্থীদের ভিড়ে গঙ্গাসাগর যেন মিনি ভারত।
রঙিন আলোয় সেজে উঠেছে গোটা মন্দির চত্বর।পূণ্যস্নান করতে নানা ভাষা নানা সংস্কৃতির মানুষ এসেছেন সাগরে।গঙ্গাসাগর মেলার বিশাল কর্মযজ্ঞ সফল করতে সবদিকে কড়া নজরদারি রয়েছে প্রশাসনের।পূণ্যার্থীদের পাশাপাশি এদিন পূণ্যস্নান সারেন মন্ত্রী সুজিত বসু, শোভন দেব চট্টোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী, বঙ্কিমচন্দ্র হাজরা ।

মকরসংক্রান্তিতে নানা ভাষা নানা পরিধান নানান সংস্কৃতির মানুষের ভিড়ে গঙ্গাসাগর যেন এক টুকরো ভারত হয়ে উঠেছে।
ভক্তি ভরে সাগরে স্নান করার পাশাপাশি ভক্তির সাথে করছে তর্পন। কেউ কেউ প্রদীপ জ্বালিয়ে করেছেন প্রার্থনা। কনকনে শীত উপেক্ষা করে পূণ্য লাভের আশায় সাগরে দিচ্ছেন ডুব। আবার কেউ বাছুরের লেজ ধরে করছেন বৈতরণী পার। নানান ভাষার সাধুরা সাগরে জটা ধরে দিচ্ছেন ডুব।
মকর সংক্রান্তির পূণ্য লগ্নে সাগরের জলে ডুব দিয়ে কপিল মুনির কাছে শান্তির প্রার্থনা করলেন পূণ্যার্থীরা।রবিবার রাত থেকে পূণ্যলগ্নের স্নান সারলেন দেশ-বিদেশ থেকে আশা পূণ্যার্থীরা।পূণ্য স্নানের রীতি মেনেই সাগরে ডুব দেওয়ার পর কপিলমুনির মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন বহু পুণ্যার্থী।
উত্তর প্রদেশ রাজস্থান অন্ধ্রপ্রদেশ বিহার নেপাল দিল্লি সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূণ্য লাভের আশায় সাগরে এসেছেন পুণ্যার্থীরা।

Related articles

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...