Saturday, April 4, 2026

মণিপুরে দ্রুত শান্তি ফেরানোই লক্ষ্য! ভারত জোড়ো ন্যায় যাত্রার দ্বিতীয় দিনে ‘গ্যারান্টি’ রাহুলের

Date:

Share post:

দ্বিতীয় দিনে পড়ল কংগ্রেসের (Congress) ভারত জোড়ো ন্যায় যাত্রা (Bharat Jodo Nyay Yatra)। সোমবার সাতসকালেই কুয়াশার চাদরে মোড়া পশ্চিম ইম্ফলের (Imphal) সেকমাই গ্রাম থেকে যাত্রা শুরু করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। এদিন যাত্রার শুরুতেই জনসাধারণের উদ্দেশে রাহুল বলেন, তিনি হিংসা কবলিত মণিপুরে (Manipur) শান্তি (Peace) ফিরিয়ে আনতে চান। পাশাপাশি উত্তর পূর্বের এই রাজ্যের পরিস্থিতি বোঝার জন্য বিভিন্ন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি। মণিপুরে দুটি জনসভা সেরে আজই নাগাল্যান্ডে পৌঁছবে যাত্রা। ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্যায়ে টানা ৬৭ দিন ধরে ১৪ রাজ্যের মানুষের কাছে পৌঁছবেন রাহুল অ্যান্ড কোং, অতিক্রম করবেন ৬ হাজার ৭১৪ কিলোমিটার পথ। মণিপুর, নাগাল্যান্ড, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ঘুরে মহারাষ্ট্রে গিয়ে শেষ হবে ভারত জোড়ো ন্যায় যাত্রা। এদিনের যাত্রাপথে মাঝেমধ্যেই গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারতে দেখা গিয়েছে রাহুলকে।

রবিবারই হিংসা বিধ্বস্ত মণিপুরের থৌবল জেলা থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু করেন রাহুল। পাশাপাশি মণিপুরের গণতন্ত্রকে গলা টিপে হত্যার জন্য বিজেপি ও আরএসএসকে একহাত নেন সোনিয়া তনয়। তিনি সাফ জানান, “২৯ জুনের পর সেই মণিপুর আর নেই। কোনায় কোনায় হিংসা ভরে গিয়েছে। ভাই-বোন, মা বাবা চোখের সামনে মারা গেল। আজ পর্যন্ত প্রধানমন্ত্রী আপনার চোখ মোছাতে এলেন না”। তবে মণিপুর থেকে কংগ্রেসের এই যাত্রা শুরু বিশেষ ইঙ্গিতবাহী বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...