Tuesday, March 3, 2026

সায়নী ঘোষের মাতৃবি.য়োগ

Date:

Share post:

মা-কে হারালেন অভিনেত্রী তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। জানা গিয়েছে, শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সায়নীর মা। কিন্তু শেষরক্ষা হয়নি। সোমবার বিকালে হাসপাতালেই সায়নীর মায়ের মৃত্যু হয়।

চিকিৎসক তথা তৃণমূল সাংসদ শান্তনু সেন জানান, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন সায়নীর মা সুদীপা ঘোষ। হাসপাতালে ভর্তি করানোও হয়েছিল। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ তিনি প্রয়াত হন।

দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন সুদীপাদেবী। রবিবার রাতে শ্বাসপ্রশ্বাসের সমস্যা নিয়ে তাঁকে ভর্তি করানো হয়েছিল বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে। সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। শ্বাসনালীতে সংক্রমণ হয়েছিল সায়নীর মায়ের।

আরও পড়ুন- মেট্রোয় লাইনে পড়ে গেলেন ব্যক্তি, তারপর যা হল

spot_img

Related articles

ত্রিকোণ প্রেমের জেরে গাড়িতেই রণক্ষেত্র! ধস্তাধস্তিতে পুকুরে ডুবল গাড়ি, ইসলামপুরে মৃত ৩

দোলের আগের রাতেই ইসলামপুরে (Islampur  incident) চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণীকে ঘিরে দুই বন্ধুর প্রেমের টানাপোড়েন থেকে শুরু হওয়া...

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির...

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...

একের পর এক মার্কিন ঘাঁটি আক্রান্ত: যুদ্ধের দায় ইজরায়েলের উপর চাপানো শুরু ট্রাম্পের

আবু ধাবি থেকে দুবাই। একের পর এক মার্কিন সামরিক ঘাঁটির পাশাপাশি সাধারণ নাগরিকদের উপরও হামলা চালাতে দ্বিধা করছে...