Saturday, May 23, 2026

রাধিকার পর বিমানবন্দরে চরম অভিজ্ঞতা সোনুর! বিমান কর্মীদের উদ্দেশ্যে দিলেন ‘বিশেষ বার্তা’

Date:

Share post:

শনিবারই তাঁকে জোর করে উড়ান সংস্থার বিরুদ্ধে বিমানবন্দরের (Airport) এরোব্রিজে (Aerobridge) আটকে রাখার অভিযোগ সামনে এনেছিলেন অভিনেত্রী (Actress) রাধিকা আপ্তে (Radhika Apte)। আর সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার বিমান বন্দরে চরম অভিজ্ঞতার সাক্ষী হলেন বলিউড অভিনেতা সোনু সুদ (Sonu Sood)। সোশ্যাল মিডিয়ায় সেই দুর্ভোগের কথা শেয়ার করেছেন অভিনেতা। তবে বিমান কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করতে যাত্রীদের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। সোমবার সকালেই বিমান ছাড়তে দেরি করার অপরাধে ইন্ডিগোর এক পাইলটকে সজোরে থাপ্পড় মারার অভিযোগ ওঠে এক যাত্রীর বিরুদ্ধে। আর ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে শোরগোল পড়ে গিয়েছে। তবে এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেকারণেই যাত্রীদের কাছে শান্ত থাকার আবেদন জানিয়েছেন সোনু।

অভিনেতা লেখেন, “আবহাওয়ার ঈশ্বরদের মুড মানুষের ক্ষমতার বাইরে। গত ৩ ঘন্টা ধরে ধৈর্য সহকারে বিমানবন্দরে অপেক্ষা করছি। আমি জানি এটা করা কঠিন, কিন্তু বিমান ও বিমানবন্দরের কর্মীদের সঙ্গে একটু ভালো ব্যবহার করুন। তাঁরা যথাসাধ্য চেষ্টা করছেন! দেখছি মানুষজন তাঁদের সঙ্গে কতটা খারাপ ব্যবহার করছেন। আমাদের বুঝতে হবে, কিছু পরিস্থিতি সকলের ক্ষেত্রেই নিয়ন্ত্রণের বাইরে আর সবার সম্মান পাওয়ার অধিকার আছে।”

বিগত কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই-সহ একাধিক রাজ্যের দৃশ্যমানতা কমে গিয়েছে। তার জেরেই একাধিক ফ্লাইট দেরিতে ছাড়ছে এবং কিছু উড়ান বাতিলও করা হয়েছে বলে অভিযোগ। এতেই দুর্ভোগে পড়ছেন হেভিওয়েট থেকে শুরু করে সাধারণ মানুষ। তবে একটু শান্ত থেকে বিমান কর্মীদের পাশেই থাকার বার্তা দিলেন বলিউড অভিনেতা সোনু সুদ।

 

 

 

 

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...