Saturday, May 23, 2026

রামমন্দির উদ্বোধনের দিন উত্তর প্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্যে ‘ড্রাই ডে’ ঘোষণা!

Date:

Share post:

আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন। গোটা অযোধ্যা জুড়ে সেদিন বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে।সেই বিশেষ দিনে অযোধ্যা-সহ সমগ্র উত্তর প্রদেশে মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে যোগী আদিত্যনাথের সরকার। তবে শুধুমাত্র, যোগী সরকার নয় আরও কয়েকটি রাজ্যের সরকার রামমন্দির উদ্বোধনের দিন মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।যার নিট ফল, ২২ জানুয়ারি ‘ড্রাই ডে’ ঘোষণা করেছে বেশ কয়েকটি রাজ্য।

উত্তর প্রদেশে রামমন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে আগামী ২২ জানুয়ারি প্রথমে মন্দির-সংলগ্ন এলাকা-সহ অযোধ্যায় সমস্ত মদ ও মাংসের দোকান বন্ধ রাখার ঘোষণা করে স্থানীয় প্রশাসন। পরবর্তীতে সমগ্র রাজ্যে মদের বিক্রি বন্ধ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে অযোধ্যা-সহ গোটা উত্তর প্রদেশে উৎসবের আমেজ। তাই সেদিন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা করেছে যোগী সরকার।

উত্তর প্রদেশের পর ছত্তিশসগঢ় প্রথম রাজ্য, যেখানে ২২ জানুয়ারি ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। সম্প্রতি ছত্তিশগঢ় বিজেপির দখলে এসেছে। সেই রাজ্যের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী বিষ্ণু দেব সাঁই গত সপ্তাহেই রামমন্দির উদ্বোধনের দিন রাজ্যে ‘ড্রাই ডে’ ঘোষণা করেছেন।অন্যদিকে, ছত্তিশগঢ়ের রাইস মিলার্স অ্যাসোসিয়েশনকে রামমন্দির উদ্বোধন উপলক্ষ্যে অযোধ্যায় ৩০০ মেট্রিক টন সুগন্ধি চাল পাঠানোর কথা জানিয়েছেন।

 

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...