Saturday, June 13, 2026

কোপাইয়ের বুকে অবৈধ নির্মাণ! অভিযোগ পেয়েই তৎপর বীরভূম প্রশাসন

Date:

Share post:

কোপাইয়ের বুকে অবৈধ নির্মাণ! অভিযোগ পেয়েই তৎপর বীরভূম প্রশাসন। নিজে গিয়ে এলাকা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন জেলাশাসক বিধান রায় (Bidhan Ray)। শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranat Thakur) অতি প্রিয় কোপাই নদী বেদখল হয়ে যাচ্ছে। অভিযোগ, গোয়ালপাড়ার কাছে কোপাই (Kopai) নদীর বুকে কংক্রিটের পিলার বসছে। এখনও পর্যন্ত প্রায় ৩৮টি বড় কংক্রিটের পিলার গেঁথে দেওয়া হয়েছে। তোলা হয়েছে ইটের বড় পাঁচিল। কিন্তু প্রশাসনের কোনও অনুমতি নেই।

সরকারি নিয়ম অনুযায়ী, নদীর তীর চারণভূমি। নদী তীরের ৫০০ মিটার পর্যন্ত কোনও নির্মাণ করা যায় না৷ অথচ কোপাইয়ের তীরেই শুধু নয়, নদীবক্ষও দখল করে নির্মাণ শুরু হয়ে গিয়েছে। শান্তিনিকেতনে কোপাই শুধু নদী নয়, সে ছিল কবিগুরুর প্রতিবেশি, সহচর। কোপাই বাঁচাতে তৎপর হন স্থানীয়রা। বিশ্বভারতীর অধ‍্যাপকেরা কোপাই (Kopai) নদীর পাড়েই ধর্নায় বসেন। “আমাদের প্রতিবেশিনী কোপাই, তাকে বাঁচাতে সবাই” – এই ব‍্যানার নিয়ে আন্দোলন করেন তাঁরা। সপরিবারে উপস্থিত হন অধ‍্যাপক তড়িৎ রায়চৌধুরী, বিশ্বভারতীর ভূগোল বিভাগের অধ‍্যাপক মলয় মুখোপাধ‍্যায়, কিশোর ভট্টাচার্য। খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির পক্ষ থেকেও শাতাধিক অধ‍্যাপক সমবেত হয়ে সই সংগ্রহের কাজ শুরু করেন।

এই অভিযোগ কানে যেতেই তৎপর হন জেলাশাসক। তিনি সঙ্গে সঙ্গে ভূমি রাজস্ব দফতর ও  বিএলআরও-তে বিষয়টি নিয়ে খোঁজ নিতে বলেন। সংবাদ মাধ্যমকে বিধান রায় জানান, প্রয়োজনে তিনি নিজে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে আসবেন। প্রশাসনিক আশ্বাসে আশাবাদী স্থানীয়রা।


Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...