Monday, April 6, 2026

প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় সভা করতে চেয়ে আদালতে আইএসএফ

Date:

Share post:

আইএসএফের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায়, ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় তারা। যদিও নওশাদ সিদ্দিকির দল আগামী ২১ জানুয়ারি ওই সভার জন্য পুলিশের অনুমতি পায়নি। তাই এবার নওশাদের দল কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল।আইএসএফের প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায়, ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় তারা। যদিও নওশাদ সিদ্দিকির দল

২০২১-এর ভোটের আগে ২১ জানুয়ারি পথ চলা শুরু করেছিল ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির তৈরি আইএসএফ। এবার ভিক্টোরিয়া হাউসের সামনে প্রতিষ্ঠা দিবসের উদযাপনে সভা করতে চেয়ে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অনুমতি চাওয়া হয়। কিন্তু পুলিশ তা খারিজ করে দিয়েছে। পুলিশ লিখিতভাবে জানিয়েছে, গত বছর রানি রাসমণি অ্যাভিনিউয়ে আইএসএফের সভায় বিস্তর অশান্তি হয়েছিল। ধরপাকড়ও হয়। তা মাথায় রেখে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা থেকেই পুলিশ আইএসএফের সভার অনুমতি দেওয়া সম্ভব নয়।

এবার, সেই অনুমতি চেয়ে হাই কোর্টে আবেদন জানিয়েছে আইএসফ। বিচারপতি জানতে চেযেছেন, ওই জায়গায় কি কোনও সভা হয়? মামলাকারীর আইনজীবী এ প্রসঙ্গে শাসকদল এবং বিজেপির প্রসঙ্গ তুলে ধরেন।বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে বুধবার ফের মামলার শুনানি হবে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...