Saturday, June 27, 2026

কলকাতা বইমেলা চলাকালীন বিশেষ মেট্রো পরিষেবা!

Date:

Share post:

চলতি সপ্তাহে ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার (International Kolkata Book Fair) উদ্বোধন হতে চলেছে। আগামী ১৮ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত সেন্ট্রাল পার্কের (CP) বইমেলা প্রাঙ্গণে চলবে বই পুজোর উৎসব। ইস্ট ওয়েস্ট রুটের মেট্রো (East West Metro)পরিষেবা চালু হওয়ার পর থেকে বিগত বছরগুলিতে বইমেলার ভিড় সামাল দিতে শিয়ালদহ- সেক্টর ফাইভ রুটের মেট্রোকে বাড়তি দায়িত্ব পালনে দেখা গেছে। যেহেতু বইমেলায় প্রবেশ করার যে মূল গেটগুলি রয়েছে তার একেবারে সামনেই সেন্ট্রাল পার্ক মেট্রো স্টেশনের গেট, সেই কারণে বেশিরভাগ মানুষই পাতাল রেল থেকে বেরিয়েই খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে যেতে পারেন বইমেলা প্রাঙ্গণে। কলকাতা বইমেলা চলাকালীন ইস্ট ওয়েস্ট রুটে এবার বাড়তি মেট্রো চলাচল করবে বলে কর্তৃপক্ষের (Kolkata metro)তরফে ঘোষণা করা হল।

বৃহস্পতিবার কলকাতা বইমেলার উদ্বোধন। জানানো হয়েছে যে গ্রিন লাইনে মানে ইস্ট ওয়েস্ট মেট্রো রুটে সাধারণত ১০৬ টি মেট্রো চলে। তবে বইমেলার জন্য ১২০ টি ট্রেন চালাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোম থেকে শনিবার পর্যন্ত সকাল ৬:৫৫মিনিটে ছাড়বে প্রথম মেট্রো, শেষ ট্রেন থাকবে রাত ১০টা পর্যন্ত। বিকেল ২:৫৫ মিনিট থেকে রাত ৯:১৯ মিনিট পর্যন্ত প্রতি ১২ মিনিট অন্তর মেট্রো চলবে। যেহেতু ওই সময় বইমেলায় ভিড় বেশি হয়। পাশাপাশি বই মেলার সময় রবিবারেও মেট্রো চলবে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে ২১ ও ২৮ তারিখ পূর্ব ও পশ্চিমমুখী ৪০টি করে মোট ৮০টি মেট্রো চলবে। রবিবারগুলিতে দপুর ১২:৫৫ মিনিট থেকে রাত্রি ১০টা পর্যন্ত পরিষেবা মিলবে। এছাড়াও কলকাতা বইমেলার জন্য এ বার থাকছে প্রিপেড অ্যাপ-ক্যাব বুথ। সরকারি-বেসরকারি মিলিয়ে থাকছে ২০০টির মতো বিশেষ বাস। বইমেলার মাঠে পরিবহণ দফতরের কন্ট্রোল রুম খোলা হচ্ছে।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...