Sunday, June 14, 2026

আচমকাই শারীরিক জটিলতা, প্রয়াত বলিউড পরিচালক 

Date:

Share post:

এক সংক্রমনেই সব শেষ। চলে গেলেন বিখ্যাত পরিচালক সঙ্গীত শিভান (Sangeeth Sivan passes away)। মালয়ালম ছবির জগতে অসংখ্য কাজ করেছেন তিনি। হিন্দিতে তিনি ‘কেয়া কুল হ্যায় হাম’, ‘আপনা সপনা মানি মানি’ এবং ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ২’ পরিচালনা করেছিলেন। তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। দাবি করা হয়েছে যে সংক্রমণের কারণেই শারীরিক জটিলতা তৈরি হয়েছিল পরিচালকের। শেষরক্ষা হল না।

‘ভ্রম’ নামে একটি ওয়েব সিরিজ দিয়ে ওটিটি-তে আত্মপ্রকাশ করেছিলেন। ২০১৯ সালে বড় পর্দার জন্য শেষ কাজ করেছিলেন। পরিচালকের মৃত্যুর খবর জানা মাত্রই সোশ্যাল মিডিয়ায় পরিচালকের ছবি শেয়ার করে রিতেশ দেশমুখ (Ritesh Deshmukh) শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন , ‘সঙ্গীত শিভান স্যার আর নেই জেনে গভীরভাবে মর্মাহত। একজন নবাগত হিসাবে আপনি চাইবেন, কেউ আপনাকে বিশ্বাস করে একটি সুযোগ দিন, ‘কেয়া কুল হ্যায় হাম’ এবং ‘আপনা সপনা মানি মানি’-র জন্য তাঁকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারি না। মৃদুভাষী, ভদ্র এবং একজন চমৎকার মানুষ। তাঁর পরিবার এবং প্রিয়জন, তাঁর স্ত্রী, সন্তান, ভাইদের প্রতি আমার গভীর সমবেদনা। খুব মিস করব দাদা। আর আপনার ওই ছোঁয়াচে হাসিটিকেও।’

জিতেন্দ্র পুত্র তুষার কাপুরও শোকস্তব্ধ। সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা পোস্ট করে পরিচালককে শেষ শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন তিনি।

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...