Tuesday, April 7, 2026

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে খুনের হুমকি পান্নুনের

Date:

Share post:

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে খুনের হুমকি দিলেন খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন। ভারতের হিটলিস্টে থাকা এই জঙ্গি মঙ্গলবার হুঁশিয়ারি দিয়ে জানায়, আগামী ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র দিবসে হত্যা করা হবে আম আদমি পার্টির শীর্ষ নেতা তথা পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি রাজ্যের পুলিশ প্রধানকেও খুনের হুমকি দেয় পান্নুন। এই হুঁশিয়ারির পর মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রধানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। জারি হয়েছে অতিরিক্ত সতর্কতা।

গত এক বছরেরও বেশি সময় ধরে ভারতের মাথা ব্যাথার অন্যতম কারণ হয়ে উঠেছে খালিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুন। লাগাতার নাশকতার হুমকি আসছে এই জঙ্গির থেকে। চলতি মাসের শুরুতেই বম্বে স্টক এক্সচেঞ্জে হামলার হুঁশিয়ারি দেয় এই জঙ্গি। তার আগে ডিসেম্বর মাসে সংসদ হামলারও হুমকি দেয় পান্নুন। এবার খোদ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ও পাঞ্জাব পুলিশের ডিজি গৌরব যাদবকেও খুনের হুমকি দেওয়া হয়েছে। হুঁশিয়ারিতে বলা হয়েছে, সাধারণতন্ত্র দিবসই হবে ওঁদের জীবনের শেষ দিন। এহেন হুঁশিয়ারির পর অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা বাড়ানো হয়েছে মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রধানের।

Related articles

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...

আজ নদিয়ার ৩ প্রার্থীর সমর্থনে জনসভা মমতার, প্রচার করবেন বনগাঁ-হাবরাতেও

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচারে মঙ্গলবার নদিয়া জেলার (Nadia) তিন গুরুত্বপূর্ণ কেন্দ্র চাকদহ, কল্যাণী ও হরিণঘাটার...