Monday, April 6, 2026

মাঘের শুরুতেই বৃষ্টির আশঙ্কা, শীত কমবে রাজ্যে!

Date:

Share post:

মকর সংক্রান্তির সকালে হাড় কাঁপানো শীতের অনুভূতি থাকলেও, বিকেলে এক লহমায় বাড়ল তাপমাত্রা। আজ থেকেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছে হাওয়া অফিস (Weather Department)। কুয়াশার দাপটে বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা কমেছে। দেশের ১৫ টি বিমানবন্দরে পরিষেবা ব্যাহত হয়েছে, দেরিতে চলছে ট্রেন। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ায় এ রাজ্যে তার প্রভাব পড়বে।

আজ কলকাতার তাপমাত্রা ১৩.৬° সেলসিয়াস (Kolkata Temperature)। আলিপুর আবহাওয়া দফতর বলছে দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার কলকাতা, হাওড়া, হুগলি দুই ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে। উত্তরের হাওয়া প্রবেশে বাধা দিচ্ছে ঘূর্ণাবর্ত। ফলে রাতের তাপমাত্রা আগামী ৭২ ঘন্টায় ১৩ এর ঘর থেকে লাফিয়ে বেড়ে ১৭ এর ঘরে পৌঁছাতে পারে। ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া পশ্চিমী ঝঞ্ঝা এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় শ্রীলঙ্কার কাছে উচ্চ চাপ বলয়ের জেরে তৈরি হতে চলা ঘূর্ণাবর্তর কারণে অন্তত আগামী শনিবার পর্যন্ত রাজ্যে উত্তর পশ্চিমের কনকনে ঠাণ্ডা হাওয়া প্রবেশ করতে পারবে না।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...