Saturday, April 4, 2026

কাগজের প্রয়োজনে এই প্রথম কলকাতা বইমেলায় পালন হবে বৃক্ষ রোপন দিবস

Date:

Share post:

ছাপা অক্ষরে বই প্রকাশ করার জন্য প্রয়োজন হয় প্রচুর পরিমাণে কাগজের। আর এই কাগজ আসে গাছ থেকে। তাই এই প্রথম বইমেলায় বৃক্ষ রোপন করার উদ্যোগ নেওয়া হল। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন গিল্ড সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়। এবারের মেলায় শিশু দিবস, বরিষ্ট নাগরিক দিবস, কান্ট্রি দিবসও পালন হবে। মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। সঙ্গে থাকবেন, ব্রিটিশ উপ রাষ্ট্রদূত অ্যালেক্স এলিস সিএমজি।

গিল্ড সভাপতি জানিয়েছেন, বই প্রকাশক হিসেবে বই প্রকাশের ক্ষেত্রে আমাদের প্রচুর কাগজের প্রয়োজন হয়। তাই এবার প্রথম বই মেলা প্রাঙ্গনে একদিন বৃক্ষ রোপন কর্মসূচি রাখা হয়েছে। যা এবারই প্রথম। এছাড়াও এই বছর কেএমডিএ, নগরোন্নয়ন দফতরের মতও সংলগ্ন সরকারি দফতরকে চিঠি দিয়ে আবেদন করা হয়েছে ছুটির দিনে পার্কিং দেওয়ার জন্য। ২০০-র বেশি সিসিটিভি ক্যামেরা থাকবে। দমকল বিভাগের তরফ থেকে বিশেষ ব্যবস্থা থাকবে। পর্যাপ্ত পুলিশ থাকবে।

আরও পড়ুন- জনসংযোগ কর্মসূচি: সরকারি পরিষেবা পৌঁছতে নয়া উদ্যোগ মুখ্যমন্ত্রীর

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...