Saturday, June 20, 2026

হিং.সাকে সমর্থন নয়! বিমান চালককে চ.ড়কাণ্ডে কাকে দায়ী করলেন অ.ভিযুক্তের সহযাত্রী?

Date:

Share post:

দিনকয়েক আগেই বিমান চালককে (Pilot) চড় মারার ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল দেশ। উড়ান ছাড়তে দীর্ঘক্ষণ বিলম্ব হওয়ায় চরম ক্ষুব্ধ হন এক যাত্রী (passenger)। আর তারপরই নিজের আসন থেকে উঠে গিয়ে বিমান চালককেই সজোরে থাপ্পড় মারেন। ঘটনাকে কেন্দ্র করে হুলস্থূল পড়ে যায়। ঘটনাটিকে অনেকে সমর্থন জানালেও বিমান চালকের গায়ে হাত তোলার বিষয়টি ভালোভাবে নেননি নেটিজেনরা। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চরম নিন্দার মুখে পড়তে হয় ওই যাত্রীকে। কিন্তু কেন এমন ‘অনভিপ্রেত ঘটনা’ ঘটল দিল্লি-গোয়া (Delhi-Goa) ইন্ডিগো উড়ানে (Indigo Flight)? এবার সেই সত্য সামনে আনলেন অভিযুক্ত ব্যক্তির সহযাত্রী।

সানাল ভিজ নামে ওই যুবকের সোশ্যাল মিডিয়ায় দাবি, তিনি হিংসাকে কোনওভাবেই সমর্থন করেন না। কিন্তু তবুও ইন্ডিগো বিমান সংস্থাকেই কাঠগড়ায় তুললেন ওই সহযাত্রী। তাঁর অভিযোগ, ঘটনাটির প্রচারে নিজেদের গাফিলতির দিকটি পুরোপুরি লুকিয়েছে বিমান সংস্থাটি। সানালের দাবি, বিমানটি সকাল ৭টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা ছাড়ে বিকেল ৫টা ৩৫ মিনিটে। প্রাথমিকভাবে ঘণ্টা পাঁচেক দেরির পরে ১২টা ২০ নাগাদ ১৮৬ জন যাত্রীর বোর্ডিং সম্পন্ন হয়। যাঁদের মধ্যে শিশু, বৃদ্ধ থেকে শুইরু করে সমস্ত বয়সের মানুষরা ছিলেন। এরপর ইন্ডিগোর তরফে জানানো হয় ১২টা ৪০ মিনিটে বিমান ছাড়বে। কিন্তু দেখা যায় প্রায় তিনটে পর্যন্ত বিমানের দরজা খোলা।

সানালের আরও অভিযোগ, প্রথমে জানানো হয়েছিল, এটিসি থেকে ছাড়পত্র না মেলাতেই এই পরিস্থিতি। কিন্তু পরে বিমান চালক ঘোষণা করেন, এক ক্রু সদস্যের জন্য তাঁরা অপেক্ষা করছেন। তিনি এলেই বিমান ছেড়ে দেওয়া হবে। এরপরই পরিষ্কার হয়ে যায়, আগের দাবিটি একেবারেই মিথ্যে। তিনি আরও জানিয়েছেন, ২টো ৪০ নাগাদ সেই ক্রু সদস্য আসার পরে বিমানের দরজা বন্ধ হয়। কিন্তু তখনও সেটি দাড়িয়েছিল। ৩টে বেজে গেলেও পরিস্থিতির এতটুকু বদলায়নি। আরও মিনিট কুড়ি পরে সহকারী বিমান চালক যাত্রীদের সঙ্গে কথা বলতে আসেন। এরপরই ওই যাত্রী ছুটে এসে চড় মারেন চালককে। পাশাপাশি এদিন ইন্ডিগোর ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলে যাত্রীর অভিযোগ, বয়স্ক যাত্রীরা জল চেয়েও পাননি। খাবারের জন্য বাইরে বেরতে হয়েছিল। এদিকে অভিযুক্ত যাত্রীকে মঙ্গলবার সন্ধেয় গ্রেফতার করা হলেও কিছু সময় পর তিনি জামিনে মুক্তি পান।

 

 

 

 

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...