Friday, June 26, 2026

চিনের ডিং লিরেনকে হারিয়ে বর্তমানে দেশের একনম্বর দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ

Date:

Share post:

নজির গড়লেন ভারতের গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ। তিনি বিশ্বনাথন আনন্দকে টপকে প্রথমবার দেশের একনম্বর দাবাড়ু হলেন। বুধবার টাটা স্টিল মাস্টার্স টুর্নামেন্টে চতুর্থ রাউন্ডে বিশ্বচ্যাম্পিয়ন চিনের ডিং লিরেনকে হারিয়ে এই নজির গড়লেন প্রজ্ঞানন্দ।তার এই সাফল্যের পরে আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি এক্স মাধ্যমে জানিয়েছেন, প্রজ্ঞানন্দ এক বিস্ময় প্রতিভা। তোমার দুর্দান্ত এই পারফরম্যান্সে দেশবাসী অসম্ভব গর্বিত। ভারতের শীর্ষস্থানীয় দাবাড়ু এখন তুমিই। দেশের জন্য দারুণ গর্বের মুহূর্ত।”

প্রসঙ্গত, মাত্র ৫ বছর বয়স থেকে দাবা খেলা শুরু করেছে রমেশবাবু প্রজ্ঞানন্দ। ১৮-বছরে পৌঁছোতে একাধিক খেতাব অর্জন করে ফেলেছেন তিনি। তাঁর প্রশংসায় পঞ্চমুখ সবাই। এবার বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে দেশের একনম্বর দাবাড়ুর সিংহাসন দখল করলেন প্রজ্ঞানন্দ। এতদিন এই জায়গায় ছিলেন বিশ্বনাথন আনন্দ।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...