Monday, April 13, 2026

হাওড়ায় ভরদুপুরে সোনার দোকানে ডাকাতি!

Date:

Share post:

মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভরদুপুরে হাওড়ার শ্যামপুর এলাকায় গয়নার দোকানে ডাকাতির ঘটনায় (robbery at a jewellery shop ) চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় ৪ লক্ষ টাকার গয়না লুঠ করা হয়েছে বলে অভিযোগ করছেন দোকানের মালিক। তিনি জানান বাইকে করে দুজন দুষ্কৃতী দুপুর পৌনে ১২টা নাগাদ দোকানে ক্রেতা সেজে প্রবেশ করেন। প্রথমে রুপোর চেন এবং চামচ কেনেন। এরপরই তাঁদের মধ্যে একজন সোনার কানের দুল দেখতে চান। দোকান মালিক তা বের করতেই তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে চলে লুঠ। এরপরই এলাকা ছাড়েন অভিযুক্তরা। ঘটনার খবর পেয়ে ওই দোকানে যায় শ্যামপুর থানার পুলিশ (Shyampur Police)। অভিযুক্তদের সন্ধান পেতে ইতিমধ্যেই এলাকায় নাকা চেকিং (Naka Checking)শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে।

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...