Tuesday, June 23, 2026

একলাফে ৩০০ কোটি কমল অ্যাপলের সিইওর বেতন! টিম কুকের আয় জানলে চোখ কপালে উঠবে

Date:

Share post:

বড়সড় ক্ষতির মুখে অ্যাপলের (Apple) সিইও (CEO)। গত এক বছরে রেকর্ড আয় কমেছে বিশ্ব স্মার্টফোন সংস্থা অ্যাপলের সিইও টিম কুকের (Tim Cook। কিন্তু ক্ষতির পরিমাণ নেহাতই ছোট নয়। জানা গিয়েছ ৩০০ কোটি টাকা আয় কমেছে (Income) টিমের। এমন খবর সামনে আসতে প্রশ্ন উঠতে শুরু করেছে যদি এক বছরে ৩০০ কোটি টাকা আয় কমে তাহলে কত বেতন পান তিনি? যা শুনলে চমকে উঠবেন।

সম্প্রতি ইউএস সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনকে অ্যাপলের দেওয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালে টিম প্রায় ৫২৪ কোটি টাকা আয় করেছেন। বিগত বছরে শুধুমাত্র বেতন হিসাবে পেয়েছেন ২৫ কোটি টাকা। এর বাইরে ২০২৩ সালে শেয়ার বাজার থেকে প্রায় ৩৯০ কোটি টাকা আয় করেছেন। সংস্থার লভ্যাংশ হিসাবে প্রায় ৮৯ কোটি টাকা রোজগার করেছেন। এছাড়াও ভাতা বাবদ আরও প্রায় ২১ কোটি টাকা উপার্জন করেছেন টিম। অ্যাপলের দাবি, সব মিলিয়ে ২০২৩ সালে সংস্থার সিইও-র মোট আয় ভারতীয় মুদ্রায় ৫২৩ কোটি টাকা। যদিও সেই আয়ও গত বছরের তুলনায় ৩০০ কোটি টাকা কম।

এরপরই প্রশ্ন উঠেছে, তাহল ২০২২ সালে কত টাকা আয় করেছিলেন তিনি? সংস্থা সূত্রে খবর, ২০২২ সালে টিমের মোট আয় ছিল ৮২৩ কোটি ৯১ লক্ষ টাকা। এরপর ২০২৩ সালে নিজের বেতনের ৪০ শতাংশ কমানোর প্রস্তাব করেন তিনি। টিমের মনে হয়েছিল, তাঁর বেতন অত্যাধিক বেশি যা অ্যাপেলের জন্য ভালো বিজ্ঞাপন নয়। সেই কারণেই নিজেই বেতন কমানোর প্রস্তাব করেছিলেন। আর ঠিক সেকারণেই ২০২৩ সালে আয় কমেছে টিম কুকের।

 

 

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...