Friday, April 3, 2026

সচিনের অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসল মুম্বই পুলিশ, গেমিং অ্যাপের বিরুদ্ধে এফআইআর দায়ের

Date:

Share post:

কয়েকদিন আগে ডিপফেকের শিকার হয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে উগরে দিয়েছিলেন ক্ষোভ। আর এরপরই মাস্টার ব্লাস্টারের অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসল মুম্বই পুলিশ। মুম্বই পুলিশের সাইবার ক্রাইম শাখা এই ঘটনা নিয়ে একটি এফআইআর নথিভুক্ত করেছে। জানা যাচ্ছে, সচিন তেন্ডুলকরের পিএ রমেশ পারধের অভিযোগের ভিত্তিতে সাইবার পুলিশ আইপিসি ৫০০ এবং আইটি ৬৬ (এ) ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই নিয়ে সচিনের পিএ রমেশ পারধে জমা করা নোটিসে লিখেছেন, ‘এই ইন্টারভিউ সচিন ও তাঁর কন্যার ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি তাঁর পরিবারকে অসম্মানিত করার জন্য তৈরি করা হয়েছে। এই ডিপফেক ভিডিও একেবারেই ভিত্তিহীন। কয়েক বছর আগে বিক্রম সাঠে নামক ক্রীড়া সাংবাদিককে সচিন একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারের ভিডিও থেকেই এই ডিপফেক তৈরি করা হয়েছে।

কিছুদিন আগে ভুয়ো ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন সচিন তেন্ডুলকর। সেই ওয়েবসাইটে দেখানো হয়েছিল সচিন ওই সংস্থার গেমিং অ্যাপের প্রচার করছেন। তা সত্যি নয় বলে কিছু দিন আগেই জানিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার। গত ১৫ জানুয়ারি প্রযুক্তির অপব্যবহার নিয়ে সরব হন সচিন। তার আগে মেয়ে সারার সঙ্গে তাঁর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিও দেখা যায়, সারা একটি অনলাইম গেম খেলছেন, যার মাধ্যমে রোজগার করা যায়। ভিডিওতে সচিনকেও দেখা যায় পিছন দিকে। সেই ভিডিও তাঁদের মুখে ব্যবহার করা হয় কিন্তু অন্য কারও কণ্ঠস্বর। ভুয়ো ভিডিওটি নজর এড়ায়নি সচিনের। এই ঘটনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হন সচিন। প্রযুক্তির অপব্যবহার নিয়ে ক্ষোভপ্রকাশ করেন সচিন। দেন একটি বার্তা। যেই বার্তায় মহারাষ্ট্রের সাইবার ক্রাইম বিভাগকেও যুক্ত করেন সচিন। কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রক, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরকেও যুক্ত করেন তাঁর বার্তার সঙ্গে।

আরও পড়ুন- রোহিত-রিঙ্কুর ব্যাটিং-এ মুগ্ধ দ্রাবিড়, কী বললেন ভারতীয় দলের কোচ?

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...