Tuesday, March 17, 2026

বিজেপির লাগাতার মহিলা বিদ্বেষ এবং কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে গেরুয়া শিবিরকে তুলোধনা চন্দ্রিমার

Date:

Share post:

ভারতীয় জনতা পার্টি কারণে অকারণ যেভাবে বিরোধী দলের মহিলাদের প্রতি তাদের বিদ্বেষী মনোভাব বারে বারে প্রকাশ করছেন, তার বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তার কটাক্ষ, আসলে এটাই বিজেপির সংস্কৃতি। তাই মহিলাদের প্রতি তাদের এই অপমান মূলক মনোভাবের জন্য আমরা দলের পক্ষ থেকে, তৃণমূলের মহিলা শাখার পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি।দিন কয়েকের মধ্যেই তৃণমূল মহিলা শাখা এর বিরুদ্ধে পথে নামবে বলে তিনি জানান।

দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী সম্পর্কে রাজ‌্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সরব হয়েছেন তৃণমূল মহিলা শাখার সহানেত্রী চন্দ্রিমা।বিজেপির লাগাতার মহিলা বিদ্বেষ ও কুরুচিকর শব্দ প্রয়োগের বিরুদ্ধে গেরুয়া শিবিরকে তুলোধনা করেছেন তিনি। একজন অধ্যাপক, সাংসদ হয়ে বাংলার মহিলাদের প্রতি যে কুরুচিকর মন্তব্য করেছেন সুকান্ত আমরা তার প্রতিবাদ জানাচ্ছি।

সুকান্ত মজুমদারকে ক্ষমা চাইতে হবে দাবি করে তিনি বলেন, বিজেপি মহিলাদের সম্মান দেয় না। সম্মান দিতেও জানে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতারা একের পর এক মহিলাকে অসম্মান করে চলেছেন। নারী নির্যাতনে দেশের মধ্যে শীর্ষে যোগীরাজ‌্য।এমনকি রাজ্যপাল তার এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন বলে মন্তব্য করেন তিনি।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলেছিলেন।চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,প্রধানমন্ত্রীর ‘দিদি ও দিদি’ ডাকের পর বিজেপি রাজ্য নেতৃত্ব এখন মুখ্যমন্ত্রীকে টার্গেট করেছে। ‘ধান্দা’ শব্দের মত অবমাননাকর শব্দ ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে অপমান করা হয়েছে। দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর প্রতি এই ধরনের মন্তব্য তাদের নারীবিদ্বেষী মনোভাবের পরিচয় দেয়। সুকান্ত মজুমদারকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

spot_img

Related articles

এবার কিউবা দখলের আগ্রাসী নীতি ট্রাম্পের! আমেরিকার ‘দাদাগিরি’তে বিরক্ত আন্তর্জাতিক মহল

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব যখন বিশ্বজুড়ে অর্থনীতি ও জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করেছে, ঠিক সেই সময় কিউবাকে (Cuba...

তৃণমূলের তালিকায় তিন ক্রীড়াবিদ, উন্নয়নই পাখির চোখ শিব শঙ্করের

যাবতীয় জল্পনার অবসান। ঘোষিত হল শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা। তৃণমূলে(TMC) প্রার্থী তালিকায় তিন ক্রীড়াবিদ। তুফানগঞ্জ থেকে...

Vote for Bangla, ২২৬-এর বেশি আসন পেয়ে জিতব: ২৯১ কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করে টার্গেট বাঁধলেন মমতা

সব মনীষীদের স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে ২০২৬-এর বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী তালিকা ঘোষণা তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে হবে পরিচালককে! কেন বললেন জিতু, টলিপাড়ায় ফের বিতর্ক

মঙ্গলের সকাল থেকে বিনোদন জগতের বিতর্কের শিরোনামে অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। শ্যুটিং সেটে দুর্ব্যবহার, চড়া পারিশ্রমিকের বায়নাক্কার...