Saturday, April 4, 2026

ল্যান্ডমাইন বিস্ফোরণে উপত্যকায় শহিদ জওয়ান, জখম ২

Date:

Share post:

জম্মু ও কাশ্মীরের নওশেরায় নিয়ন্ত্রণ রেখার কাছে ল্যান্ডমাইন বিস্ফোরণে শহিদ হলেন এক জওয়ান। ঘটনায় জখম হয়েছেন আরও ২ জন। ভারতীয় সেনার তরফে শহিদ জওয়ানের নাম প্রকাশ করা হয়নি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছে টহল দিতে বেরিয়েছিলেন জওয়ানরা। সেই সময় মাটির নীচে পোঁতা ল্যান্ডমাইনের উপর না জেনেই পা দিয়ে দেন এক জওয়ান। ভয়ঙ্কর বিস্ফোরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত হন আরও দুই জওয়ান। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এর আগে ডিসেম্বরের শেষে রাজৌরিতে একাধিকবার জঙ্গি হামলা হয়েছে। আহত হয়েছেন জওয়ানেরা। মৃত্যু হয়েছিল পাঁচ জওয়ানের।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...