Saturday, April 4, 2026

বস্তি এলাকায় শিক্ষা এবং শিল্পের প্রসারণে নয়া উদ্যোগ মার্লিন গ্রুপ ও টিডিএইচ সুইসের!

Date:

Share post:

মার্লিন আই অ্যাম কলকাতা (I’m Kolkata, Merlin), টিডিএইচ সুইস (TDH Swisse) এবং ডিআরসিএসসির (DRCSC ) উদ্যোগে কলকাতার ধাপা এলাকার (Dhapa Area) বস্তিতে বসবাসকারী ছাত্রছাত্রীদের জন্য একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র (Computer Training Centre) এবং এলাকার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়ে টেলারিং সেন্টার চালু করা হল। টিডিএইচ সুইস ( শিশু অধিকার সংস্থা) এবং ডিআরসিএসসি (স্বেচ্ছাসেবী সংস্থা) যারা দীর্ঘদিন ধরে ধাপা এলাকা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য অংশে কাজ করছে৷ এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ড. অ্যান্ড্রু ফ্লেমিং এবং আমেরিকার কনসোল জেনারেল মেলিন্ডা পাভেক (Melinda Pavek), মার্লিন গ্রুপের (Merlin Group) চেয়ারম্যান সুশীল মোহতা (Sushil Mohota) ও ম্যানেজিং ডিরেক্টর সাকেত মোহতা (Saket Mohota), বিশিষ্ট গায়ক এবং শিশু অধিকার সুরক্ষা পশ্চিমবঙ্গ রাজ্য কমিশনের সদস্য সৌমিত্র রায় এবং ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের রাজনৈতিক অর্থনীতি উপদেষ্টা অজিতা মেনন এবং টিডিএইচ সুইস এর পক্ষ থেকে আশিস ঘোষ।

৬০ জন শিক্ষার্থীকে কম্পিউটার এবং সফট স্কিল প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাঁদের উন্নত ক্যারিয়ারের সুযোগ তৈরি করবে এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এছাড়া টেলারিং সেন্টারটিতে ২০ জন মহিলা কাজ শিখে স্বনির্ভর হবেন। প্রাথমিক অবস্থায় তাঁদের কাজের জন্য কাঁচা মালের খরচসহ সব সামগ্রী দেওয়া হবে। মার্লিন আই অ্যাম কলকাতার প্রতিষ্ঠাতা সাকেত মোহতা অতিরিক্ত ৭০ জন ছাত্র-ছাত্রীকে শিক্ষাগত সহায়তার করার ঘোষণা করেন। মার্লিন আই অ্যাম কলকাতা ২০২৩ সালে টিডিএইচ সুইস এবং ডিআরসিএসসি এর সাথে যৌথ উদ্যোগে ৪২০ জন শিশুর জন্য শিক্ষার দায়িত্ব নিয়েছিল। চলতি বছরে অতিরিক্ত ৭০ জন শিশুকে শিক্ষা গ্রহণ করতে সহায়তা করবে এই সংস্থা৷ এই বছরেই শহরের পাঁচটি বস্তি এলাকায় প্রায় ৪৯০ জন শিশুর শিক্ষার সব ব্যবস্থা করা হবে। ধাপা এলাকায় মার্লিন গ্রুপ এই সহায়তা শিক্ষা কার্যক্রমের অধীনে মোট ১০ জন মেধাবী শিক্ষার্থীকে স্কলারশিপ দেবে।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...